× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

জবাবদিহিমূলক বাংলাদেশ সোসাইটি চাই

সৈয়দ এ আল-আমিন

২৩ অক্টোবর ২০২৬ ০৯:১৮ এএম । আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১০:২৪ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে এবছর সর্বাধিক ভোটার তাদের মতামত প্রদান করবেন। প্রতিদ্বন্ধি প্রার্থীরা টাকা খরছ করে ভোটার করার পুরনো পদ্ধতি এবারও চালু ছিলো। ফলে ভোটারদের মতামতে প্রার্থীদের ইচ্ছার প্রতিফল ঘটা-ই স্বাভাবিক। তব্ওু এবার ভোটারদের পক্ষ থেকে নানান দাবী উত্থাপিত হয়েছে। বিশেষ করে প্রতিদ্বন্ধি প্যানেলে পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর বিষোদগার ছিলো নির্বাচনী প্রচারণা জুড়ে। 

এই অবস্থায় আমার মতে প্যানেল ভিত্তিক নির্বাচন বন্ধ হলে ৮০ ভাগ সমস্যার সমাধান হবে। আমি জবাবদিহিমূলক বাংলাদেশ সোসাইটি চাই। সংক্ষেপে আমার মতামতগুলো তুলে ধরছি। আমি চাই-

- প্যানেল ছাড়া নির্বাচন পদ্ধতি চালু হোক।

- জবাবদিহিমূলক সোসাইটি (আয় ও খরচের হিসাব প্রতি কোয়াটারে সবার সামনে প্রকাশ করা, সেই সাথে কমিউনিটির জন্য কি কি করবেন নেক্সট কোয়াটারে, সেটা প্রকাশ করা)।

- সদস্যরা নিজেদের টাকায় ভোটার হবেন এটা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নিতে হবে।

- সভাপতি সাধারণ সম্পাদকের সাথে পুরো কমিটি নিজেদের দায়িত্ব পালন করবে।

- নতুন ইমিগ্র্যান্টদের জন্য নিউ ইমিগ্র্যান্ট ক্লাব/ ওয়ান স্টপ সার্ভিস চালু করা।

- নতুন প্রজন্মকে অন্তর্ভূক্তি করে জ্ঞানভিত্তিক কমিউনিটি গড়ে তোলা।

আসুন আমরা বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিতে নিজের মতামত তুলে ধরি। যাতে এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে মূলধারায় বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে।


সৈয়দ এ আল-আমিন

সমাজকর্মী

কুইন্স, নিউইর্য়ক।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.