× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের ব্যাপক প্রস্তুতি

রুদ্র মাসুদ-

২৬ মে ২০২৬ ২২:৩৫ পিএম । আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:৩৪ এএম

ত্যাগের মহিমায় সমুজ্বল মুসলানদের বৃহত্তম ধমীর্য় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মসজিদে ও খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিউইয়র্ক সিটির সাড়ে তিন শতাধিক মসজিদ ও ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে পার্ক, স্কুলের খেলার মাঠ, নগর কর্তৃপক্ষের পার্কিং লট এবং মসজিদ সংলগ্ন সড়কে নামাজ আদায়ের অনুমতি নেওয়া হয়েছে। 

যেসকল মসজিদ খোলা মাঠের নামাজের আয়োজন করেছেন সেখানে একটি জামায়াত এবং যেসকল মসজিদ অভ্যন্তরে নামাজের ব্যাবস্থা করেছেন সর্বোচ্চ ৪টি পর্যন্ত জামাত। বেশীরভাগ মসজিদে জামাতে মহিলাদের অংশ নেয়া সুযোগ থাকবে। এছাড়া যেসকল মুসুল্লী দূরের খামারগুলোতে যাবেন কুরবানীর জন্য তাঁদের সুবিধার্থে ভোরে জামাতের আয়োজন করা হয়েছে কোন কোন মসজিদে।

নিউইয়র্কে ঈদগাঁয় তথা খোলা জায়গায় ঈদের নামাজের আয়োজন বাড়ছে প্রতিবছর। গত বছরের তুলনায় এবছর আরো বেশী সংখ্যক মসজিদ ও কমিউনিটির আয়োজনে খোলা মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৬টি জামাতের ব্যাতিক্রমী আয়োজন করেছেন নিউইয়র্ক ঈদগাঁ কর্তৃপক্ষ। জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় খোলা মাঠে সকাল ৬,৭,৮,৯,১০ এবং ১১টায় এই জামাত অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে পাশ্ববর্তী থমাস এডিসন স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিছেন সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার। 

ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে সকাল সাড়ে ৮টায় সড়কের ওপর ঈদের জামাতর আয়োজন করেছে বায়তুল জান্নাহ জামে মসজিদ। তবে; কোরবানী করতে যাওয়া মুসুল্লীদের সুবিধার্থে মসজিদে সকাল ৫.৪৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেক্রেটারি ওমর ফারুক মাসুদ। 

ওজন পার্কের ফুলতলী জামে মসজিদের আয়োজনে ১০১ এভিনিউ ও ৮২-৮৩ স্ট্রিটে অবস্থিতি পিএস ৬৪ স্কুলের মাঠে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেক্রেটারি জামাল হোসেন। 

জ্যাকসন হাইটসের আন-নুর মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রডওয়ে এবং সেভেনটি সেকেন্ড স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ এভিনিউস্থ সড়কে খোল আকাশের নিচে সকাল ৭টা এবং সাড়ে ৮টায় দুটি জামাতের আয়েজন করেছে। উভয় জামাতেই মহিলাদেরও অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে।

ব্রুকলিনের ইস্ট নিউইয়কের্র (ইউক্লিড) ১০৩৩ গ্ল্যানমোর এভিনিউস্থ বায়তুল মামুর মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে খোলা আকাশের নিচে সকাল সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল ৭,৮ ও ৯টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

ওজনপার্ক সিটিলাইনের মসজিদ আল-আমানে সকাল ৭টায় প্রথম জামাত এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

ওজন পার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ মুনা সেন্টার অব নিউইয়র্কে সকাল ৭টা এবং ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদেরও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

ব্রুকলিনের নিউকার্কের হযরত বেলাল (রাঃ) মসজিদে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ৮টার জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সভাপতি মফিজুর রহমান।

ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কেও ২১৩৫ পিটকিন এভিনিউস্থ মসজিদ আন-নামিরাহ্য় সকাল ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

ব্রুকলিনের ৭২২ চার্চ এভিনিউস্থ ব্রুকলিন ইসলামিক সেন্টারের (বিআইসি) উদ্যোগে প্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডে (গ্রাউন্ড ফিল্ড-৮এ) ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে সকাল ৮টায়। তবে; বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে ৬,৭ ও ৮টায় মোট ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।

ব্রংকস্রে পার্কচেষ্টারে বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হবে । তবে; বৃষ্টি থাকলে সকাল ৮টায়, পৌনে ৯টায় এবং সাড়ে ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

ব্রংকসের ১২০৩ ভার্জিনিয়া এভিনিউস্থ পার্কচেষ্টার জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। উভয় জামাতে মহিলাদের অংশগ্রহণ করতে পারবেন।

ম্যানহাটনের ফাষ্ট এভিনিউ এবং ইলাভেনথ্ স্ট্রিটে অবস্থিত মদিনা মসজিদের পক্ষ থেকে পাশ্ববর্তী ওপেন রোড পার্কে (ইলাভেনথ্ স্ট্রিটে ফাস্ট এভিনিউ এবং এভিনিউ এ এর মধ্যবর্তী) সকাল ৯টায় ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

ম্যানহাটনের নাইনটিসিক্স স্ট্রিট ও সেকেন্ড এভিনিউর কর্ণারে অবস্থিত দ্যা ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল ৭টায়, ৮টায়, ৯টায় এবং ১০টায় মোট ৪টি জামাত অনুষ্ঠিত হবে।  

ম্যানহাটন ডাউন টাউনের আস্সাফা ইসলামিক সেন্টার মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

কুইন্সের ওজনপার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্ণারে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বীতিয় জামাতে মহিলারা অংশ নিতে পারবেন।

জ্যামাইকায় হাজী ক্যাম্প মসজিদের আয়োজনে ১৭৩-১৭৫ হিলসাইড এভিনিউস্থ মেজর মার্ক পার্কে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে সকাল ৬টায় এবং ৭টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।

মসজিদের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদ জামায়াতের স্থলে কোন গাড়ি পাকিং করা না হয় সেজন্য নগর পুলিশের সংশ্লিষ্ট প্রিসেন্টের পক্ষ থেকে সরবরাহকৃত নো-পাকিং সাইন লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও। মসজিদ পরিচালনা কমিটির সাথেও পুলিশের নিবিড় যোগাযোগ রয়েছে বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.