× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্কে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী ॥ কোথায়, কখন?

রুদ্র মাসুদ-

১৯ মার্চ ২০২৬ ১১:০৫ এএম । আপডেট: ৩০ জুন ২০২৬ ০৭:৪৩ এএম

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আবাহাওয়া বিবেচনায় নিউইয়র্কের প্রায় তিনশ মসজিদে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। তবে; কোন কোন মসজিদের পক্ষ থেকে খোলা মাঠেও ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি হলে তারাও মসজিদের অভ্যন্তরে একাধিক নামাজের প্রস্ততির কথা জানিয়েছেন। এদিকে কাজের সময়সূচির ভিন্নতা বিবেচনায় মসজিদ ও ঈদগাঁ কমিটিগুলো সর্বোচ্ছ ৫টি জামায়াতের আয়োজন করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে এবার মসজিদের অভ্যন্তরে সকাল ৮টা, ৯টা ও ১০টায় জামায়াতের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। মুসুল্লী বেশী হলে সকাল ১১টায় ৪র্থ জামায়াত হতে পারে। প্রতিটি জামায়াতে মহিলাদের নামাজ আদায়ের ব্যাবস্থা থাকবে বলে জানিয়েছেন জ্যামাইকা মসুলিম সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।

জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় মোহাম্মদী সেন্টারের পরিচালনায় খোলা মাঠে ঈদের জামায়াতের আয়োজন করেছে নিউইয়র্ক ঈদগাঁ কর্তৃপক্ষ। এখানে সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া ৮,৯,১০ ও ১১টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঈদগাঁর দায়িত্বশীল ইমাম কাজী কাইয়ুম। 

ওজন পার্কের ফুলতলী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি গুলজার আলী ও সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন ১০১ এভিনিউ ও ৮৩ স্ট্রিটে অবস্থিতি পিএস ৬৪ স্কুলের মাঠে সকাল সাড়ে  ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।

কুইন্সের ওজনপার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্ণারে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় (শুধুমাত্র  পুরুষ) এবং সাড়ে ৯টায় (পুরুষ ও মহিলা) দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। 

ওজন পার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ মুনা সেন্টার অব নিউইয়র্কে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। দুটি জামায়াতেই মহিলাদেরও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সেক্রেটারি রুহুল আম্বিয়া সুমন।

ব্রুকলিনের ১০৩৩ গ্ল্যানমোর এভিনিউস্থ (ইউক্লিড) বায়তুল মামুর মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে খোলা আকাশের নিচে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামায়াত অনুষ্ঠিতহবে।

ব্রুকলিনের ২১৩৫ পিটকিন এভিনিউস্থ মসজিদ আন-নামিরাহ্ তে সকাল ৮টা ১৫ মিনিটে,  ৮টা ৫৫ মিনিটে এবং ৯টা ৩০ মিনিটে তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। ৩য় জামায়াতে মহিলাদের নামাজ আদায়ের ব্যাবস্থা থাকবে।

ম্যানহাটনের ফাষ্ট এভিনিউ এবং ইলাভেনথ্ স্ট্রিটে অবস্থিত মদিনা মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামায়াত এবং সোয়া ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। উভয় জামায়াতে মহিলাদের জন্য নামাজের ব্যাবস্থা থাকবে বলে জানিয়েছেন মসজিদের সভাপতি নাসির উদ্দিন। 

ব্রুকলিনের নিউকার্কের হযরত বেলাল (রাঃ) মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাড়ে ৯টার জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিবেন বলে জানিয়েছেন মসজিদে সভাপতি মফিজুর রহমান।

ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে চার্চ এভিনিউ ও এভিনিউ সি’র মধ্যবর্তী ম্যাকডোনাল্ড এভিনিউর ওপর সকাল সাড়ে ৯টায় ঈদের জামায়াতের আয়োজন করেছে বায়তুল জান্নাহ জামে মসজিদ। বৃষ্টি থাকলে মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে প্রতি ৩০ মিনিট পর মোট ৫টা জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ওমর ফারুক মাসুদ। 

৭২২ চার্চ এভিনিউস্থ ব্রুকলিন ইসলামিক সেন্টার-বিআইসি’র উদ্যোগে সকাল ৯টায় কেটন এভিনিউ এবং আরগেইল রোডের কর্ণারে প্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডের ফিল্ড-৮এ ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে । তবে; বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে ৭.৩০, ৮.৩০ এবং ৯.৩০ মোট ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। 

ব্রংকস্রে পার্কচেষ্টারে বাংলাবাজার জামে মসজিদের পক্ষ থেকে মসজিদ সংলগ্ন পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে সকাল সোয়া ৮টায় এবং ৯টায় দুটি ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল ৮টা, ৮টা ৪৫, ৯টা ১৫ এবং ৯টা ৪৫ মিনিটে মোট ৪টি জামাত অনুষ্ঠিত হবে। 

ম্যানহাটন ডাউনটাউনের ১৭২ এলরিজ স্ট্রিটে অবস্থিত আস-সাফা ইসলামিক সেন্টারে সকাল সোয়া ৯টায়, সোয়া ১০টায় এবং ১১টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদের সেক্রেটারি ড. হাফিজ লুৎফুর রহমান কাসেমী।

মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত প্রস্তুতি যেমন রয়েছে তেমনি পুলিশ  প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা রয়েছে বরাররের মতোই।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.