× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

মুনা সেন্টার অব নিউইয়র্কে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রুদ্র মাসুদ-

২১ অক্টোবর ২০২৫ ০৮:৫৫ এএম । আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৯:০৭ এএম

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা- মুনা সেন্টার অব নিউইয়র্কের আয়োজন সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলাম কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউইয়র্ক সিটির কুইন্সের ওজনপার্কেও ৮০৫০ পিটকিন এভিনিউস্থ মুনা সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ।

মুনা সেন্টার অব নিউইয়র্কের সভাপতি রুহুল আম্বিয়া সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আকরামুল হকের  সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মুনার সোশ্যাল সার্ভিস ডিরেক্টর সাফায়েত হোসেন সাফা। উপস্থিত ছিলেন ইমাম আবু সাঈদ আমিন, সাংবাদিক মাওলানা রশিদ আহম্মেদ প্রমুখ।

পারিবারিক জীবনে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষার প্রভাব নিয়ে আলোচনাকালে মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ বলেন- পিতা-মাতার হক আদায়ের পাশাপাশি স্ত্রী-সন্তানদের হক এবং জিম্মাদারী আদায় করতে হবে পুরুষদের। একইসাথে স্ত্রীদেরও স্বামীর অনুগত থাকা বাঞ্চনীয়।

মাহফিলে আলোচনা পর্ব শেষে কুইজ বিজয় ১০জন নারী ও পুরুষের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.