× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশ সেমিট্রি থেকে ৮’শ কবরের জায়গা নিয়েছে জ্যামাইকা কমিউনিটি এলায়েন্স

আরো ৭’শ নিয়েছে দুই প্রতিষ্ঠান

রুদ্র মাসুদ-

০৯ অক্টোবর ২০২৫ ০৫:৫৩ এএম । আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪৯ এএম

বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম থেকে ৮’শ কবরের জায়গা কিনেছে নিউইয়র্ক সিটির কুইন্সের অন্যতম কমিউনিটি সংগঠন জ্যামাইকা কমিউনিটি এলায়েন্স। গত ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাডডোনাল্ডস্থ নোয়াখালী ভবনে এনিয়ে এ সংক্রান্ত চুক্তিপত্র সম্পাদন ও চেক প্রদান করা হয়। 

জ্যামাইকা কমিউনিটি এলায়েন্স’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মাওলানা মনজুরুল করিমের হাতে কবরের প্রয়োজনীয় কাগজপত্র ও মানি রিসিট তুলে দেন বাংলাদেশ সেমিটি প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু। 

এসময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম মাইন উদ্দিন পিন্টুসহ সোসাইটির নেতৃবৃন্দ এবং জ্যামাইকা কমিউনিটি এলায়েন্স’র ট্রাস্টি বোর্ডের পরিচালক আবু তাহের ভূঁইয়া, হাফিজুর রহমান প্রমুখ।

জ্যামাইকা কমিউনিটি এলায়েন্স’র সেক্রেটারি মাওলানা মনজুরুল করিম জানান, সংগঠনের সদস্য এবং এলাকাবাসী ছাড়াও প্রবাসী বাংলাদেশী কিংবা মুসলমানদের জন্য এই কবরের জায়গা নিতে পারবেন তাঁদের কাছে।

এদিকে একই সময়ে নর্থ ব্রংকস্ ইসলামিক সেন্টার ৫’শ কবরের জায়গা ক্রয় করে। এসময় উপস্থিত ছিলেন নর্থ ব্রংকস্ ইসলামিক সেন্টারের সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক শাহ্ জাকারিয়া, কোষাধ্যক্ষ মাবুব হোসাইন প্রমুখ।

এছাড়া সাউথ জ্যামাইকার মসজিদ দারুল ওয়াহিদ কর্তৃপক্ষ মুসুল্লী ও এলাকাবাসীর জন্য ২’শ কবরের জায়গা ক্রয় করেন। এময় উপস্থিত ছিলেন সভাপতি জামি চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলম, গোলাম সারোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজিবর রহমান, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান কামরুজ্জামান টিপু প্রমুখ।

সকল প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে কবরের জায়গার চুক্তিপত্র ও মানি রিসিট তুলে দেন বাংলাদেশ সেমিটি প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু।

প্রসঙ্গতঃ নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় ১২৬ একর জায়গা জুড়ে ১ লাখ একরের বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম যুক্তরাস্ট্র বসবাসরত প্রবাসী নোয়াখালীবাসীর প্রাণের সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির একটি মেগা প্রকল্প।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.