× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

ওজনপার্কে দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসার উদ্বোধন

রুদ্র মাসুদ-

১২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ এএম । আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৮:০০ এএম

নিউইয়র্ক সিটির ওজনপার্কে ওজনপার্কে যাত্রা শুরু করেছে দারুস সুন্নাহ লতিফিয়া নিউইয়র্ক। রবিবার ২১জন হাফেজকে পাগড়ি প্রদানের মধ্যদিয়ে এই পরিপূর্ণ মাদ্রাসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফুলতলি জামে মসজিদে চালু হওয়া এই মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন মাওলানা হাফিজ আবি আব্দুল্যাহ আইনুল হুদা। মাদ্রাসায় হেফজ্ বিভাগ ও আলীম কোর্সে ফুল টাইম কোর্স চালু করা হয়। হেফজ্ ৩ বছর এবং আলীম ৪ বছরের কোর্স।

হাফিজদের পাগড়ি প্রদান ও মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের “রিলিজিয়াস লাইফ এন্ড এডভাইজর ফর মুসলিম লাইফ” বিভাগের এসোসিয়েট ডিন প্রফেসর ড. হাফিজ ইবাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা আব্দুল্যাহ যুবায়ের। হাফিজ মোঃ আব্দুল লতিফ হুদার সঞ্চালনায় পাগড়িপ্রাপ্ত ২১জন হাফিজের মধ্যে ১২জন হাফিজ কোরআনের আলোকে নিজেদের বক্তব্য তুলে ধরেন। যা উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে প্রশংসা কুড়ায়।
এসময় আরো বক্তব্য রাখেন ফুলতলি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম, মসজিদের সভাপতি গুলজার আলী, সেক্রেটারি জামাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, উপদেষ্টা হাফিজ নজরুল ইসলাম, আহলে বাইত মসজদির ট্রাস্টি মোতাহের হোসেন চৌধুরী, অভিভাবক কাজী ফরিদ আহম্মেদ সিপিএ, সেলিম চৌধুরী, মাদ্রাসার পরিচালক আহসানুল হক ফরহাদ প্রমুখ।
জ্ঞান অর্জনের প্রতি তাগিদ দিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দ্বীনের জ্ঞানই আত্মাকে এই দুনিয়ার মধ্যে পরিচালিত করে। দুনিয়া চ্যালেঞ্জিং এবং পথ চলা কঠিন; দ্বীনের জ্ঞান আত্মাকে অন্ধকারের মধ্য দিয়ে পরিচালিত করে। জ্ঞান এবং শিক্ষা আমাদেরকে জানতে শেখায় আল্লাহ সুবহানাহুতায়ালা এবং মুহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে। জ্ঞান অন্বেষনকারী জানতে পারেন কুরআন, সুন্নাহসহ সকল বিষয়ে।
অধ্যক্ষ মাওলানা হাফিজ আবি আব্দুল্যাহ আইনুল হুদা বলেন- একজন কুরআনে হাফিজ জ্ঞানের উৎকর্ষতা অর্জন করেন। একজন হাফিজ তাঁর শিক্ষাজীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যেকোন প্রফেশনাল হতে পারেন। তাঁর দুইজন ছাত একজন পেন্টাগনে এবং একজন গুগলে চাকরি করার দৃষ্টান্ত এসময় তিনি তুলে ধরেন।
মাদ্রাসার সেক্রেটারি জামাল হোসেন বলেন- হেফজ্ এবং আলীম কোর্সে পার্ট টাইমও পড়তে পারবে শিক্ষার্থীরা। একইসাথে রেগুলার স্কুলের পড়ারও সুযোগ থাকবে। থাকবে আফটার স্কুল এবং ইউকেন্ড স্কুলের সুবিধাও। পাশাপাশি নিয়মিত ইউকেন্ট মাদ্রাসায়ও শিক্ষার্থীদেও দ্বিনী শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.