যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি পদ্মভূষণে ভূষিত হয়েছেন। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঋষি। দিনটিকে ‘একটি গর্ব করার মতো দিন’ বলে মন্তব্য করেছেন তিনি।
সুনাকের শাশুড়ি সুধা মূর্তি লেখিকা ও সমাজসেবী হিসেবে পরিচিত। কাজের স্বীকৃতিস্বরূপ তাকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) পদ্মভূষণে ভূষিত করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
এনডিটিভি জানায়, পুরস্কার গ্রহণ শেষে ইনস্টাগ্রামে পোস্ট দেন সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি। মায়ের পদ্মভূষণ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার অতীত মন্তব্য করে অক্ষতা মূর্তি লেখেন, সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ আমার মাকে পদ্মভূষণ দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট। গতকাল মায়ের স্বীকৃতিপ্রদান অনুষ্ঠানে থাকার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।
অক্ষতা মূর্তির ইনস্টাগ্রাম পোস্টে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন ঋষি সুনাক। সংক্ষেপে সুনাক লেখেন, একটি গর্ব করার মতো দিন। বাক্যের শেষে দুটি হাততালির ইমোজি দেন সুনাক।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.