× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দুয়ারে কড়া নাড়ছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সবচে বড় নির্বাচন

রুদ্র মাসুদ-

২৩ অক্টোবর ২০২৬ ১০:২৯ এএম

ফটো কার্ডটি এআইয়ের সহায়তায় তৈরী করা হয়েছে।

বাংলাদেশের বাইরে বাংলাদেশিদের সবচে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিএখন সরগরম। দুয়ারে কড়া নাড়ছে কমিউনিটির সবচে বড় নির্বাচন। রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিবেন দুইটি প্যানেলের ৪২জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ৪৩জন প্রার্থী। ৩৫ হাজারেরও বেশি ভোটার আগামি ৩ বছরের জন্য কর্মকর্তা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নিউইয়র্ক সিটির ৫টি বরো থাকলেও মূলত ব্রংকস্, কুইন্স এবং ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো এখন শেষমুহুর্তের নির্বাচনী প্রচারণায় মুখর। নির্বাচনী জনসভা, মতবিনিময় সভা, পথসভা, মিছিলসহ নানান প্রচারণা শেষে ভোটে হিসেব কষছে প্রার্থীরা। ইতোমধ্যে ডাকযোগে স্ব স্ব কেন্দ্রের এলাকয় ভোটারদের কাছে নির্বাচনী চিঠি পাঠানো সম্পন্ন করেছে প্রতিদ্বন্ধি প্যানেলগুলো।

বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন-২০২৬ এর কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল দেশি খবরকে জানান- আগামি ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে ৫টি ভোট কেন্দ্রে ৩৫ হাজার ২৯৭জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে লাইফ মেম্বার হচ্ছেন ১ হাজার ২৯জন এবং সাধারণ সদস্য হচ্ছেন ৩৪ হাজার ২৬৮জন। ২১টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২জন এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

৫টি কেন্দ্রের মধ্যে ব্রংকস্ কেন্দ্রে ৭হাজার ৯৭৬ ভোট, ব্রুকলিন কেন্দ্রে ৫ হাজার ৭৪৮ ভোট, জ্যামাইকা কেন্দ্রে ৮ হাজার ৫২৪ ভোট, ওজনপার্ক কেন্দ্রে ৭ হাজার ২৬৮ ভোট এবং কুইন্স কেন্দ্রে (উডসাইড) ৫ হাজার ৭৮১জন ভোটার রয়েছেন।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদ্বন্ধি প্যানেল ও প্রার্থী তাঁদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। তবে; প্রচারণার বেশিরভাগ সময়ই কমিউনিটির কল্যাণে কাজ করার পরিকল্পনার কথা জানানোর চেয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে ব্যাস্ত ছিলো প্রার্থীরা। তবে; প্রতিদ্বন্ধিতায় উত্তাপ ছড়িয়েছে আঞ্চলিক সংগঠনগুলো। নিজেদের আধিপত্য এবং গ্রুপিংয়ের কারণে প্রায় সবগুলো সংগঠন দুইভাগে বিভক্ত এই নির্বাচনকে ঘিরে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা হয় প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের সাথে। তিনি দেশি খবরকে জানান- ২৫ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাদের কাজ রয়েছে তাঁরা সুবিধামতো সময়ে এসে ভোট দিতে পারবে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থী এবং ভোটার সবার সহযোগীতা কামনা করেন।

এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান- একজন ভোটার যেকোনো পদে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।

সাত সদস্যের নির্বাচন কমিশনের অপর ৫সদস্য হচ্ছেন- বদরুল এইচ খান, মোহাম্মদ সামছুদ্দিন আজাদ, মোঃ রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.