আলোচনা পেশ করেন লন্ডন থেকে আগত মাওলানা মুফতি ইকরাম উদ্দিন।
নিউইয়র্ক সিটির কুইন্সের ওজনপার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার ওজনপার্ক জামে মসজিদে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত মহানবী (সাঃ) এর জীবনী, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করা হয়।
মাহিফলে মূল আলোচনা পেশ করেন লন্ডন থেকে আগত ব্রিস্টল সেন্ট্রাল ইসলামিক সেন্টারের খতিব হাফিজ মাওলানা মুফতি ইকরাম উদ্দিন। এসময় তিনি আল্লাহকে পেতে হলে নবী করিম (সাঃ) কে ভালোবাসা এবং অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন। প্রিয় নবী (সাঃ) প্রতি সম্মান প্রদর্শন এবং প্রসংশার বিষয়টিও তুলে ধরেন।
ওজনপার্ক জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাহফিলে আরো আলোচনা করেন ইমাম মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ আবু সুফিয়ান, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
এশার নামাজের পূর্বে আলোচনা সমাপ্ত হয়। নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসুল্লী অংশগ্রহণ করেন। মাহফিল শেষে সবার মাঝে তরাবরক পরিবেশন করা হয়।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.