× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

জ্যামাইকা কমিউনিটি এলায়েন্সের কবরের জায়গার ক্রেতাদের সার্টিফিকেট প্রদান ও ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি-

০১ আগস্ট ২০২৬ ০৭:৫১ এএম

বক্তব্য রাখছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ'র সভাপতি জাহিদ মিন্টু।

নিউইয়র্ক সিটির কুইন্সের সর্বজনবিদিত সামাজিক ও সেবামূলক সংগঠন জ্যামাইকা  কমিউনিটি এলায়েন্স কবরের জায়গা ক্রেতাদেরকে আনুষ্ঠানিকভাবে মালিকানা সার্টিফিকেট প্রদান করেছে। বুধবার বিকালে জামাইকাস্থ ইকরা পার্টি হলে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সার্টিফিকেট প্রদান করা হয়। 

“একতাই শক্তি, সেবা আমাদের অঙ্গীকার" এই শ্লোগানকে সামনে রেখে চালু হওয়া ওয়েবসাইটে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সেবার বিষয়টি তুলে ধরা হবে। 

জ্যামাইকা কমিউনিটি এলায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মানজুরুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটের উদ্বােধন করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু। বিশেষ অতিথ ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রটারি এএসএম মাইনউিদ্দিন পিন্টু। বক্তব্য রাখেন উপদেষ্টা হাফিজার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সংগঠনের ট্রেজারীর ফজলুল হক,  সহকারী ট্রেজারীর মোহাম্মদ ওসমান,আবুল  কালাম সরকার ,আব্দুল হাই হাওলাদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জাবেদ নেওয়াজ,এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য।

অনুষ্ঠানে বক্তরা বলেন- নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে সদস্যদের জন্য কবরস্থান-সংক্রান্ত তথ্য ও সেবা, সদস্যদের পৃথক অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ নোটিশ, কমিউনিটির সংবাদ এবং বিভিন্ন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে। ওয়েবসাইটে সদস্যরা কিভাবে একাউন্ট তৈরি করবে এবং কি কি সুবিধা থাকবে তা বিস্তারিত উপস্থাপন করেন সাইফুল ভূঁইয়া।

ওয়েবসাইটের উদ্বোধনের পর বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সেমিট্রির মুখপাত্র জাহিদ মিন্টু উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

জ্যামাইকা কমিউনিটি এলায়েন্সের  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ বাশার স্বাগত বক্তব্যে বলেন, নতুন এই ওয়েবসাইট কমিউনিটির সদস্যদের জন্য তথ্যপ্রাপ্তি, বিভিন্ন সেবার আবেদন, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে সহজে জানার একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রসঙ্গঃ বাংলাদেশ সেমিট্রি থেকে ১ হাজার কবরের জায়গা নেয় জ্যামাইকা কমিউনিটি এলায়েন। পরবর্তীতে সংগঠনের সদস্য ও এলাকাবাসীর কাছে তাঁরা কবরের জায়গা বিক্রি করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.