× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

রুদ্র মাসুদ-

১১ জুলাই ২০২৬ ০৭:২৮ এএম । আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৭:১৬ এএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী দাগনভূঁঞাবাসীর প্রাণপ্রিয় সামাজিক সংগঠন দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ও দাগনভূঁঞা ইয়াং জেনারেশন ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্কের হ্যাকশেয়র স্টেট পার্কে অনুষ্ঠিত বনভোজনে নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেট থেকে দাগনভূঁঞার বাসিন্দারা অংশগ্রহণ করেন।

সকাল দশটা থেকে বিকাল ৭টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন নেন বনভোজনে অংশগ্রহণকারী। বেশীরভাগ মানুষজন ব্যাক্তিগত গাড়িতে করে গেলেও তিনটি বিলাসবহুল বাসও রাখা হয় বনভোজনে যাবার জন্য।

সকাল থেকেই স্বেচ্ছাসেবীরা আগত দাগনভূঁঞাবাসীকে বরণ করে নেন। এরপর সকালের নাস্তা, ফলমূল, চা দিয়ে আপ্যায়ন করেন। বিভিন্ন পর্বে শিশুদের জন্য দৌড় প্রতিযোগীতা, ক্বিরাত প্রতিযোগীতা, বড়দের জন্য প্রীতি ফুটবল, নারী অংশগ্রহণকারীদেও জন্য বালিশ খেলা, সুই-সুতো দৌড়সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এছাড়া প্রবাসী দাগনভূঁঞার বাসিন্দদের মধ্যে এবছর  স্নাতক অর্জনকারী কৃতি শিক্ষার্থী ও কুরআনে হাফিজদের সম্মাননা প্রদান কর হয়। সর্বশেষ আয়োজন ছিলো র‌্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দুপুরে জোহরের নামাজ আদায়ের পর অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন সারিবদ্ধভাবে। বনভোজনে সংহতি জানাতে অংশ নেন মুলধারার রাজনীতিবিদ এটর্ণি মইন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা নাইম টুটুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁঞা, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি তাজু মিয়া, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, উপদেষ্টা মালেক খান, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এএসএম মাইনউদ্দিন বাবলু, কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেন, সেক্রেটরি ইমতিয়াজ আহম্মেদ, চৌমুহনী ক্লাবের সভাপতি মোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ এর সভাপতি রেজাউল হক শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম সারোয়ার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের ট্রাষ্টি শাহজাহান কবির, ট্রাষ্টি ফারুক আহম্মেদ সুমন, উপদেষ্টা রফিক উদ্দিন বাহার উপদেষ্টা আব্দুল আউয়াল প্রমুখ লটারির ড্র এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.