যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মালিকানাধীন স্কচটাউন বাংলাদেশ সেমিট্রিতে মোহাম্মদ খোরশেদ (৬৬) এবং একেএম মাহবুব মোরশেদ (৮৫) নামের দুই প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। রোববার ছুটির দিনে এই দুই প্রবাসীকে দাফনের সময় সেমিট্রির প্রতিষ্ঠাতা দি গ্রেটার নোয়াখালী সোসাইটির নেতৃবন্দও উপস্থিত ছিলেন।
এদিকে দুই প্রবাসীকে দাফন নিয়ে প্রতিক্রিয়ায় তাঁদের স্বজনরা দ্রুততম সময়ে সহজলভ্য সেবা প্রদান করা হয়েছে বলে তাঁদের প্রতিক্রিয়ায় জানান।
মৃত প্রবাসীদের স্বজন এবং বাংলাদেশ সেমিট্রি সূত্রে জানা যায়, মোহাম্মদ খোরশেদ বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি শনিবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তাঁর জন্য ব্রুকলিনের নিউকার্কে র হযরত বেলাল (রাঃ) মসজিদ থেকে বাংলাদেশ সেমিট্রির কবরের জায়গা নেয়া হয়।
এছাড়া একেএম মাহবুব মোরশেদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউইনয়নের মুহুরীগঞ্জে। তিনিও শনিবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর জন্য ব্রংকসের পে-লাম বে আল মদিনা মসজিদ থেকে কবরের জায়গা নেন।
মৃত মোহাম্মদ খোরশেদের মেয়ের জামাই বাসিত ভূঁঞা জানান- বৃহত্তর নোয়াখালী সোসাইটির আয়োজন বিশাল এবং সুসংগঠিত। তাদের সদিচ্ছা না থাকতো তাহলে হয়তো আমাদের ব্যাক্তিগতভাবে কবর কেনার জায়গা থাকতোনা। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কবরের জায়গা কিনেছি, কিন্তু এখানে সরাসরিও ব্যাক্তিগতভাবে কবরের জায়গা নেয়ার সুযোগ আছে।
তিনি বলেন- সবকিছু কম্পোর্টলি হয়েছে, জাহিদ ভাই (সেমিট্রির মুখপাত্র জাহিদ মিন্টু) একটিমাত্র কল রিসিভ করেছেন এবং সঠিকভাবে সমস্তকাজ করে দিয়েছেন।
মৃত একেএম মাহবুব মোরশেদের মেয়ের জামাতা কেএম রাশেদুল হক জানান, একই দূরত্বের অন্য সেমিট্রি থেকে এখানে খরছ কম। তাছাড়া দ্রুততম সময়ে সেবা পেয়েছেন তাঁরা। তিনি পরিবারের জন্য পে-লাম বে আল মদিনা মসজিদ থেকে ৪টি কবরের জায়গা নিয়েছেন।
২০ জুন কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দিন দাফন ছিলো ৫ জুলাই রোববার। ছুটির হওয়া সত্বেও দাফন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত কর্মীরা ছাড়াও বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সহ-সভাপতি তাজু মিয়া, ট্রাষ্টি খোকন মোশারফ, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু বলেন- তাঁদের সাথে যোগাযোগ করলে তিনি সর্বোচ্ছ চেষ্টা করবেন যেনো দ্রুততম সময়ে দাফন সংক্রান্ত সবকিছু সম্পন্ন করা সম্ভব হয়।
প্রসঙ্গতঃ বৃহত্তর নোয়াখালী সোসাইটি নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টির মিডলটাউনের ২৪০-২৪১ কনর্স রোডে ১২৬ একর জায়গা জুড়ে এক লাখ কবরের স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি গড়ে তোলে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.