× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বৃহত্তর নোয়াখালী সোসাইটির দশ সদস্যের ট্রাষ্টি বোর্ড গঠিত

রুদ্র মাসুদ-

০৪ জুলাই ২০২৬ ০৭:৪০ এএম । আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৯:০৬ এএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর ট্রাষ্টি বোর্ড গঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নব গঠিত ট্রাষ্টি বোর্ড নাম ঘোষনা করা হয় গত ২৬ জুন সংগঠনের যৌথসভায়। সভায় উপস্থিত ট্রাষ্টিবৃন্দকে কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

নবগঠিত ট্রাষ্টি বোর্ডের সদস্যবৃন্দ হচ্ছেন একেএম শহিদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশরাফ ও আবুল কালাম। নবগঠিত এই ট্রাষ্টিবোর্ড জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ট্রাষ্টি বোর্ডের সভায় সদস্যরা বোর্ডের চেয়ারম্যান মনোনীত করবেন।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত ট্রাষ্টি সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার, খোকন মোশারফ, উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহআলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মালেক খান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ, সদস্য মাহমুদুল হক প্রমুখ।

সভায় বাংলাদেশ সেমিট্রিরকার্যক্রমের মূল্যায়ন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির আগামি সময়ের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচনের বিষয়ে উপস্থিত সবাই মতামত ব্যাক্ত করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.