করোনাকালে একদিকে কবরের সংকট অন্যদিকে কোনভাবে সেমিট্রিগুলোতে সিডিউল পাওয়া যাচ্ছিলোনা। সেই দুঃসহ স্মৃতি মাথায় রেখে নিউজার্সির দুটি কম্বাইন্ড সেমিট্রিতে কবরের জায়গা দেখতে যাই আমরা। একটিতে পছন্দ হয়নি, অন্যটিতে ৫হাজার কবর কেনার জন্য কথা হলেও শেষ পর্যন্ত হয়নি। তখন আমরা হন্যে হয়ে কবরের জায়গা খুজতে থাকি, একপর্যায়ে সিদ্ধান্ত নিই আমরা নিজেরাই মুসলমানদের জন্য একক কবরস্থান গড়ে তুলবো। সেই স্বপ্নযাত্রা আজ রূপ নিয়েছে একলাখ কবরের স্কচটাউন বাংলাদেশ সেমিট্রিতে।
আবেগতাড়িত কথাগুলো বলছিলেন বাংলাদেশের বাইরে বাংলাদেশীদের বৃহত্তম প্রকল্প যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ সেমিট্রির মুখপাত্র জাহিদ মিন্টু। জানালেন- গত ২০ জুন শনিবার সেমিট্রির কার্যক্রম শুরুর দিনে প্রথমবারে সংগঠনের উপদেষ্টা মরহুম এস এম আমানতের নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়। তবে; আনুষ্ঠানিকভাবে দাফন কার্যক্রম শুরু হবে ১ জুলাই থেকে।
সেমিট্রি কর্তৃপক্ষ জানায়, দি গ্রেটার নোয়াখালী সোসাইটির উদ্যোগে নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির স্কচটাউনে ১২৬ একর জায়গা জুড়ে সম্পূর্ণভাবে মুসলমানদের ধমীয় রীতি মেনে এই সেমিট্রি গড়ে তোলা হয়। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর স্কচটাউনের ২৪০ কনর্স রোডে সম্পূর্ণ নগদ অর্থে ১২৬ একর জায়গা ক্রয় করা হয়। যেখানে এক লাখের বেশী কবর তৈরীর পরিকল্পনা নিয়ে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয় ২০২৫ সালের ৩১ জুলাই। প্রথম কিস্তিতে ২০ হাজার কবরের জায়গা প্রস্তুত করা হয়, যা ৩০ টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি সম্পন্ন হয়েছে।
আগামি অগাস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার কবর তৈরীর কাজ শুরু হবে এবং নিউইয়র্ক সিটি ও সেমিট্রিতে মোট দুটি ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর সেক্রেটারি এএসএম মাইন উদ্দিন পিন্টু। এই সেমিট্রি শুধু বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য নয় সমগ্র বাংলাদেশি তথা মুসলিমদের সমাহিত করার জন্য গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।
মুখপাত্র জাহিদ মিন্টু জানান, এখানে ফিউনারেল হোম, মসজিদ, পুরুষ-মহিলার পৃথক বিশ্রামাগার নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। ইতোমধ্যে দাফনের জন্য সকল সরঞ্জাম ক্রয়সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভিন্ন ধর্মের হলেও অন্য সেমিট্রিগুলো আগে শুরু করেছেন বলেই আমরা অনুপ্রাণিত হয়েছি সেমিট্রি গড়ে তুলতে। তাদের থেকে আমরা উপকৃত হয়েছি। অন্য সেমিট্রি থেকে বাংলাদেশ সেমিট্রির প্রতিনিধিরা প্রশিক্ষণ গ্রহণ করেছে যাতে সুচারুরূপে দাফন কার্যক্রম পরিচালনা করা যায়।
দাফন কার্যক্রম তদারকিকারী দি গ্রেটার নোয়াখালী সোসাইটির সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন জানান- দাফন কার্যক্রম পরিচালনার জন্য সকল যন্ত্রপাতি ও উপকরণ প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন মেমোরিয়াল পার্কের মতোই হবে এখানকার দাফন কার্যক্রম।
কার্যক্রম শুরু উপলক্ষে কবর ক্রেতা ও কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি নাজমুল হাসান মানিক। সেক্রেটারি এএসএম মাইন উদ্দিন পিন্টুর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও দেয়া পরিচালনা করেন মাওলানা মানজুরুল কারিম। সেমিট্রি নিয়ে মুলবক্তব্য উপস্থাপন এবং যাদের আর্থিক সহায়তায় সেমিট্রি গড়ে তোলা হয় তাদেরকে পরিচয় করিয়ে দেন সভাপতি জাহিদ মিন্টু।
সুধীসমাবেশে আরো বক্তব্য রাখেন- সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, ট্রস্টি খোকন মোশারফ, উপদেষ্টা রিয়াজুল করিম চৌধুরী। আল-আমান মসজিওে খতিব মাওলানা শোয়েব, আন-নূর ইসলামিক কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ ইসমাইল, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. নুরে আলম সিদ্দিকী মুন্না, বায়তুস শরফ জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ গোলাম হোসেন, ফ্যামিলি ওয়েলফেয়ার অব গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ট্রাষ্টি আজিমুল শেখ, কবিরহাট উপজেলা এসোশিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেন, সেক্রেটারি ইমতিয়াজ আহম্মেদ, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এএসএম মাইনউদ্দিন বাবলু, দাগনভূঞা ওয়েলফেয়ার এসোশিয়েশনের উপদেষ্টা কাজী হোসেন, বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের উপদেষ্টা শাহজাহান নজরুল প্রমুখ।
কম খরছে দাফনের সুযোগ-
সেমিট্রি ঘুরে আসা নিউইয়র্ক সিটির কুইন্সের ওজনপার্কের বাসিন্দা তাসফিক রহমান জানান, বর্তমান সময়ে দাফনকাজ অনেক ব্যায়বহুল। সেক্ষেত্রে বাংলাদেশ সেমিটির উদ্যোগটি মুসলমানদের জন্য অনেক সহজ করে দিয়েছে। এখানে কম খরছের দাফনের সুযোগ তৈরী হয়েছে। এটি বাংলাদেশী কমিউনিটির জন্য অনন্য উদ্যোগ। তিনি আত্মীয় স্বজন এবং বন্ধুরা মিলে ২০-২৫টি কবরের জায়গা সংগ্রহ করেছেন বলেও উল্লেখ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.