× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

পরিকল্পনা এবং প্রস্তুতি থাকলে স্বপ্নের বাড়িটি বাস্তব হতে পারে

রিয়েল এস্টেট সেমিনারে অভিমত

রুদ্র মাসুদ-

২২ মে ২০২৬ ০৯:১৭ এএম । আপডেট: ২৬ মে ২০২৬ ২২:৩৫ পিএম

কঠোর পরিশ্রমের সঞ্চিত অর্থে নিজের বাড়ি- এমন স্বপ্ন পুষেন সবমানুষই। তবে; সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ ক্রমে সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করলে আমেরিকায় নিজের বাড়ি ‘স্বপ্ন’ নয় বাস্তবতায় রূপ পেতে পারে। রিয়েল এস্টেট, মর্টগেট ও ট্যাক্স প্ল্যানিং বিষয়ক এক সেমিনারে এমন অভিমত ব্যাক্ত করেছে অভিজ্ঞজনরা।

গত ১৭ মে রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টের হলরুমে এই সেমিনার আয়োজন করে নোয়াখালীর কবিরহাট উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন কবিরহাট উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ। সেমিনারটিতে একইসাথে পর্যায়ক্রমে বাড়ি কেনার ধাপগুলো এবং বাড়ি কেনার ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীও তুলে ধরা হয়।

সেমিনারে রিয়েল এস্টেট, মর্টগেট ও ট্যাক্স প্ল্যানিং বিষয়ে গুরুত্বপূণ মাতামত তুলে ধরেন সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যাক্তিবর্গ। সেমিনারে সামজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী-চাকুরিজীবী, রিয়েল এস্টেট ব্রোকার, রিয়েল এস্টেট বিনিয়োগকারী, রিয়েলেটর, মর্টগেজ ব্যাংকার, লোন অফিসার, আইনজীবী, বীমা কর্মকর্তা এবং আইআরএস এনরোল্ড এজেন্টসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করে। 

কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদের সঞ্চালনায় সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন এক্সিট রিয়েলটি কন্টিন্টোলের সেলস্ ডিরেক্টর ও কবিরহাট এসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেন। বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন- মর্টগেজ ব্যাংকার ও লিগ্যাল এডভাইজার আরিফুর রহমান চৌধুরী, কোয়ান্টিক ব্যাংকের রিজিওনাল সেলস্ ম্যানেজার আবু সাঈদ চৌধুরী, লোন অফিসার এএসএম মাইন উদ্দিন পিন্টু, আইআরএস এনরোল্ড এজেন্ট কুদরতে এলাহী।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি কাজী আজম, রিয়েল এস্টেট ইনভেস্টর আল হারুন চেয়ারম্যান, বাংলাদেশ ল’সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন, সংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, ইন্স্যুরেন্স এজেন্ট খালেদ রহমান, ইন্সুরেন্স অফিসার মমতা জামান প্রমুখ।

সেমিনারে বাড়ি কেনার ক্ষেত্রে প্রি-এপ্রুভাল, ক্রেডিট স্কোর, ফাইন্যান্সিং, ইন্সপেকশন, কন্টিজেন্সি, ব্যাংক হিসাবে লেনদেন, ট্যাক্স ফাইলিং, মর্টগেজ ব্যাংক থেকে লোন গ্রহণের সুবিধাসহ আনুষাঙ্গিক বিষয়সমূহের বিস্তারিত তুলে ধরা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী ব্যাবসায়ী আল মামুন সবুজ বলেন, ইতোপূর্বে তিনি একটি বাড়ি কিনেছেন। সেমিনারে খুটিনাটি বিষয়ে অবহিত হয়েছেন। ভবিষ্যতে দ্বিতীয় বাড়ি ক্রয় করার সুযোগ থাকলে তা কাজে লাগবে।

আইআরএস এনরোল্ড এজেন্ট কুদরতে এলাহী বলেন- ট্যাক্স, রিয়েল এস্টেট ও মর্টগেজ প্রফেশনাল আছি আমরা সবাই একছাতার নিচে এসে কমিউনিটিতে সবাই যাতে সুন্দর এবং প্রয়োজনীয় সেবা দেয়ার সুযোগ করে দিয়েছে এই সেমিনার। কবিরহাট উপজেলা এসোসিশেয়ন এজন্য ধন্যবাদ পেতে পারে।

কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ বলেন- সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁরা এই সেমিনারের আয়োজন করেছেন। কারণ রিয়েল এস্টেট মর্টগেজ এবং ট্যাক্স এই তিনটি বিষয় নাগারিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোতে জনসচেতনতা সৃষ্টির জন্যই তাঁদের এই আয়োজন।

সেমিনারের প্রধান অতিথি এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী সেমিনারটি সময়োপযোগী উল্লেখ করে বলেন, নিউইয়র্কে এক চতুর্থাংশ বাড়ির মালিক বাংলাদেশীরা। এখানে কাজ করে প্রায় ৪ হাজার রিয়েলেটর। তিনি আগামি একমাসের জন্য রিয়েলেটরদের জন্য কমিশন ছাড় তথা শতভাগ কমিশন প্রদানের ঘোষণা দেন। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণে জুন মাসের পর সুদের হার কমার সম্ভাবনার কথাও তিনি অবহিত করেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.