একটি স্বপ্নের বাড়ি কার না আরাধ্য থাকে। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সঞ্চিত অর্থ দিয়ে মানুষ বাড়ি কিনতে চায়। কিন্তু এরসাথে জড়িয়ে থাকা নানান মারপ্যাঁচ কিংবা আর্থিক বিষয়াদি। প্রয়োজন হয় অর্থ সংস্থানের। দীর্ঘ প্রকৃয়ার মধ্যদিয়ে একটি বাড়ির মালিক হন একজন মানুষ। কিন্তু সঠিক তথ্য কিংবা পরামর্শ পেলে বাড়ি কেনার প্রকৃয়া যেমন সহজ হয় তেমনি অর্থের সাশ্রয়ও সম্ভব হয়।
একইভাবে ট্যাক্স প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে থাকা একটি মৌলিক অনুষঙ্গ। সম্পত্তি, চাকরি কিংবা ব্যাবসা যেকোন ক্ষেত্রে এই ট্যাক্স সংক্রান্ত কার্যাদি সুচারুরূপে সম্পাদন করতে হয় সঠিক পরিকল্পনার মধ্যদিয়ে। উভয় ক্ষেত্রেই আইনী বিভিন্ন বিষয় জড়িয়ে থাকে। এসব ক্ষেত্রে প্রয়োজন হয় সঠিক সময়ে সঠিক পরামর্শের।
বাড়ি কেনা, অর্থ সংস্থান তথা মর্টগেজ কিংবা আইনী বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বিনামূল্যে পরামর্শ সেবার জন্য সেমিনারের আয়োজন করেছে নিউইয়র্কে সক্রিয় বাংলাদেশী প্রবাসীদের অন্যতম কমিউনিটি সংগঠন কবিরহাট উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ। আগামি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টের হলে (১১০২ লিবার্টি এভিনিউ, ব্রুকলিন, এনওয়াই-১১২০৮) এই সেমিনার অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের সুবিধার্থে বাড়ি কেনা-বেচা, মর্টগেজ এবং ট্যাক্স প্ল্যানিংয়ের নানান দিক নিয়ে অভিজ্ঞত সম্পন্ন ব্যাক্তিরা কথা বলবেন সেমিনারে। অংশগ্রহণের জন্য কোন নিবন্ধন প্রয়োজন হবেনা। সরাসরি অংশগ্রহণ করা যাবে এবং সেমিনার শেষে নৈশভোজের আয়োজন থাকবে।
সেমিনারে রিয়েল এস্টেট পর্বে আলোচনা করবেন অভিজ্ঞ রিয়েলেটর মীর্জা মোহাম্মদ হোসাইন, মর্টগেজ সেশনে আলোচনা করবেন অভিজ্ঞ মর্টগেজ ব্যাংকার এএসএম মাইন উদ্দিন পিন্টু ও নাইম টুটুল. মর্টগেজ ও লিগ্যাল এডভাইজার আরিফুর রহমান চৌধুরী, এবং ট্যাক্স প্ল্যানিং বিষয়ক সেশন পরিচালন করবেন কমিউনিটির পরিচিত মুখ আইআরএস এনরোল্ড এজেন্ট কুদরতে এলাহী।
কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি ও রিয়েলেটর মীর্জা হোসাইন ও সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ আগ্রহী সবাইকে অংশগ্রহণের আমন্ত্রন জানিয়েছেন। তাঁরা বলেন- ছোট্ট একটি তথ্য যেমন বিপুল পরিমান অর্থ সাশ্রয় করতে পারে তেমনি, বড়ধরণের ঝুঁকি থেকেও ব্যাক্তিকে পরিত্রান দিতে পারে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই তাদের এই আয়োজন। আগামি সময়ে এমন আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.