× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশানরকে কবিরহাট এসোসিয়েশনের সংবর্ধনা

রুদ্র মাসুদ-

২৭ এপ্রিল ২০২৬ ০০:০২ এএম । আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:২৬ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আম্রেলা সংগঠনখ্যাত বাংলাদেশ সোসাটির আসন্ন নির্বাচন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় নোয়াখালীর কৃতি সন্তান আবু নাছেরকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলা এসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় নিউইয়র্কসিটির ওজনপার্কের বৈঠকখানা রেষ্টুরেন্টের পার্টি হলে  “প্রাণঢালা অভিনন্দন” শিরোনামের এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমতিয়াজ আহম্মদ। আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন অনুষ্টানের স্পন্সর বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডর সদস্য নাইম টুটুল।

আরো বক্তব্য রাখেন, বাংলদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য বদরুল খান, কবিরহাট উপজেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাহাবউদ্দিন চৌধুরী, সামাজিক সংগঠন ব্যাকডিস’র কর্মকর্তা নজরুল ইসলাম, আইআরএস এনরোল এজেন্ট কুদরতে এলাহী, সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও আল-হারুন চেয়ারম্যান, কমিউনিটি এক্টিভিস্ট সালেহ আহম্মদ মানিক, কাজী মোহাম্মদ হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্তির জন্য আবু নাছেরকে অভিনন্দন জানান। একইসাথে প্রবাসীদের কল্যাণে তাঁর অবদানকে স্মরণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার আবু নাছের বাংলাদেশ সোসাইটির আগামি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে সবার সহযোগীতা কামনা করেন। নির্বাচনে যাতে প্রবাসীদের মতামতের নিরপেক্ষ প্রতিফলন ঘটে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর বলে তিনি প্রত্যায় ব্যাক্ত করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.