আগামি জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী চাটখিল-সোনামুড়িবাসীর ব্যানারে নিউইয়র্ক সিটির ওজনপার্কের আয়োজন রেষ্টুরেন্টের হলে অনুষ্ঠিত সভায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান এবং এলাকায় ভোটারদের উদ্বুদ্ধ করার আহবান জানান বক্তরা।
মাইন উদ্দিন নটুর সভাপতিত্বে এবং আল মামুন সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী। বক্তব্য রাখেন আব্দুর রহিম বাহার, ইকবাল হোসেন, নুর আলম, শাহজামাল, রহমত উল্যা, শরিফ হোসেন, মশিউর, হারুন প্রমুখ।
সভা চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি প্রবাসী চাটখিল-সোনাইমুড়িবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং তাদের কাছে ভোট চান। চাটখিল-সোনাইমুড়ির সার্বিক উন্নয়নে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান নেতাকর্মীদের।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.