যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস-আইআরএস ২০২৫ সালের ট্যাক্স সিজন ঘোষণা করেছে। গত ৮ জানুয়ারি আইআরএস’র ট্যাক্স সিজন ঘোষণার পর পরই চাউর হয়ে পড়ে এবছরের ট্যাক্স ডিডাক্টএবল ইনকামের সীমা বৃদ্ধি, চাইল্ড ক্রেডিট, আইটেমাইজড্ ডিডাকশনের সর্বোচ্চ সীমাসহ নানান পদক্ষেপের কারণে এবছর সর্বোচ্চ রিফান্ড প্রাপ্তির বিষয়টি। বেশীরভাগ ক্ষেত্রেই ট্যাক্স মওকুপের ক্ষেত্রে শুধুমাত্র ফেডারেল ট্যাক্সের বিষয়টি বেশি প্রচারণা পেলেও অন্যসব ট্যাক্স প্রদানের বিষয়টি পূর্বের নিয়মেই চলবে।
আইআরএস এর ঘোষণা অনুযায়ী আগামি ২৬ জানুয়ারি ট্যাক্স সিজন শুরু হবে এবং শেষ হবে ১৫ এপ্রিল। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ট্যাক্স সিজন ঘোষিত হয়েছে মূলত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ এর আওতায়। ট্যাক্স সিজন ঘোষণার পর সবচে বেশি আলোচিত হচ্ছে ২০২৫ ট্যাক্স ফাইলিং এর পর সর্বোচ্ছ রিফান্ড প্রাপ্তির সম্ভাবনার বিষয়টি। তবে; বিষয়টি নির্ভর করছে ব্যাক্তির আর্থিক পরিস্থিতির (আয় সংশ্লিষ্ট) ওপর।
ট্যাক্স সিজন ২০২৫ নিয়ে আমরা কথা বলেছি কমিউনিটির পরিচিতমুখ ওজন পার্কের (১৮১ ফরবেল স্ট্রিট, ব্রুকলিন, এনওয়াই-১১২০৮) অভিজ্ঞ আইআরএস এনরোল্ড এজেন্ট মোহাম্মদ এ রহিমের সাথে। তিনি জানান, প্রতিবছরই ট্যাক্স সিজনে পূববর্তী বছরের তুলনায় বেশ কিছু পদক্ষেপের পরিবর্তন হয়। এবছর ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’র আওতাধীন থাকবে ঘোষণাগুলো।
প্রায় ২০ বছর ধরে কমিউনিটিতে ট্যাক্স সেবা প্রদানকারী মোহাম্মদ এ রহিম দেশি খবরকে আরো জানান- ২০২৪ সালের স্টেট, লোকাল ও আনুষাঙ্গিক ট্যাক্সের ডিডাকশন সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ছিলো তা বৃদ্ধি করে সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০২৫-২০২৮ সাল পর্যন্ত এটি বলবৎ থাকবে।
স্ট্যান্ডার্ড ডিডাকাশনের ক্ষেত্রে একক এবং যৌথ উভয়ক্ষেত্রেই কর অবকাশসীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সিজনে একক ফাইলে ক্ষেত্রে ১৫ হাজার ৭০০ ডলার এবং যৌথ (বিবাহিত) ফাইলের ক্ষেত্রে ৩১ হাজার ৫০০ ডলার কর অবকাশের সীমা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ অর্থ আয় করলে কর দিতে হবেনা। হেড অব হাউজহোল্ড আয়ের সীমা ২৩ হাজার ৬৫০ ডলার এবং ম্যারিড ফাইলিং স্যাপারেটলি’র ক্ষেত্রে ১৫ হাজার ৭৫০ ডলার সীমা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান, চাইল্ড ক্রেডিট ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ২’শ ডলার করা হয়েছে। এছাড়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’র আওতায় ওভারটাইম থেকে একক ফাইলের ক্ষেত্রে ১২ হাজার ৫০০ ডলার পর্যন্ত এবং যৌথ ফাইলের ক্ষেত্রে ২৫ হাজার ডলার পর্যন্ত আয় করলে ফেডারেল ট্যাক্স দিতে হবে না। পাশাপাশি টিপস্ থেকে আয়ের ক্ষেত্রে ২৫ হাজার ডলার পর্যন্ত আয় করলে ফেডারেল ট্যাক্স দিতে হবে না। এটি ২০২৫ থেকে ২০২৮ সালের ট্যাক্স সিজন পর্যন্ত বলবৎ থাকবে। তবে; উভয় ক্ষেত্রেই স্টেট, সিটি, সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স দিতে হবে।
তিনি ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র নির্ভুলভাবে সংগ্রহ ও সংরক্ষণের অনুরোধ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.