নিউইয়র্ক সিটির ব্রুকলিনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ব্রুকলিনের ফুলটনে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে খোলা আকাশের নিচে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক শোকার্ত নেতকর্মীরা অংশ নেন।
দোয়াপূর্ব আলোচনায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সরকারের সময় এবং আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আলোচকবৃন্দ। জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাপর্বে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, নাজমুল হাসান মানিক, জসিম উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর সহরোয়ার্দী, খান মোঃ টিপু, আব্দুর রহিম বাহার, নুর আলম, মশিউর রুবেল, হারুন খান প্রমুখ।
১২৬৫ ফুলটন স্ট্রিটের সামনের সড়ক দ্বীপে খোলা আকাশের নিচে শীতের রাতে মাহফিলে অংশ নেওয়া নেতৃকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার অবদান এবং আপোষহীন নেতৃত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে দেশমাতৃকার জন্য, মানুষের কল্যাণের জন্য খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কমনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.