নিউইয়র্কে বাংলাদেশী কমিউিনিটির প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী লেখক শেখ আখতারুল আলম আর নেই। ৪ জানুয়ারি রোববার সকালে লংআইল্যান্ডে নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শেখ আতিকুল ইসলাম জানিয়েছেন শেখ আখতারুল ইসলামে মরদেহ মাউন্ড প্লেজেন্ট সেমিট্রি ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ৫ জানুয়ারি সোমবার জোহরের নামাজের পর নিউইয়র্ক লং আইল্যান্ড দারুল কোরআন মসজিদে (1514 E 3rd Ave, Bay Shore, NY 11706) নামাজে জানাজা অনুিষ্ঠিত হবে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শেখপাড়া গ্রামের সভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া শেখ আখতারুল ইসলাম মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সাথে ওপপ্রোতভাবে জড়িত ছিলেন। শিক্ষকতা করেছেন, সরকারি চাকুরি করেছেন। শেষে জড়িয়েছেন আইন পেশায়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে কাজ করেছেন দীর্ঘ সময়। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনসহ সমসাময়িক আইনজ্ঞদের সাথে ছিলো তাঁর ঘনিষ্ঠতা।
নিউইয়র্কে জ্ঞান চর্চা, বাঙালী সাংস্কৃতির নানান আয়োজনে সরব উপস্থিতি ছিলো শেখ আখতারুল ইসলামের। তিনি ২০১১ সালে পরিবার পরিজন নিয়ে নিউইয়র্কে স্থায়ী বসবাস শুরু করলেও মাটির টানে দেশে ফিরে যেেেতন প্রায়শই। নিজের বাড় পাশ দিয়ে বয়ে যাওয়া কুড়া নদীর নামে লিখেছেন- ‘বয়ে যাওয়া কুড়া নদী।
মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তিনি নিজের অনুভূতিগুলো লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.