× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

পোস্টাল ভোট বিডি অ্যাপে ব্যাপক সাড়া

ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছন ২৯ হাজার প্রবাসী

রুদ্র মাসুদ-

০৩ জানুয়ারি ২০২৬ ০৮:৩০ এএম । আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:০৮ এএম

কুইন্সের ওজর্ন পার্কে বায়তুন নূর জামে মসজিদে "পোস্টাল ভোট বিডি" অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনে সহায়তা করছেন স্বেচ্ছাসেবী হাফিজ রিয়াজ উদ্দিন রায়হান (সর্বডানে)। ছবি-দেশি খবর।

দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিলো এখান (নিউইয়র্ক) থেকে দেশে নির্বাচনে ভোট দিবো। এবার সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। অ্যাপে নিবন্ধন করেছি, এখন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এমন অভিব্যাক্তি জানিয়েছেন মোঃ বাহার নামের এক প্রবীন ভোটার। নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কের বাইতুন নূর জামে মসজিদে তাঁর নিবন্ধনে সহযোগীতা করেন স্বেচ্ছাসেবী হাফিজ রিয়াজ উদ্দিন রায়হান।

এই প্রবাসীর মতোই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে নিবন্ধনে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসী বাংলাদেশীদের মাঝে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী ভোট প্রদানের জন্য এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৫ জানুয়ারি পর্যন্ত।

কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইয়র্ক সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করেন। এক্ষেত্রে যারা অভিজ্ঞ তাঁরা একে অপরকে সহায়তা যেমন করেছেন, তেমনি সামাজিক সংগঠনগুলো অ্যাপের মাধ্যমে ভোটার  নিবন্ধন প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করেন। ডাকযোগে তাঁদের কাছে ব্যালট পাঠানো হবে। 

পূর্বঘোষিত সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২৮ হাজার ৮১৬ জন “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। এরইমধ্যে ২২৯ জনের ঠিকানা ভুল লিপিবদ্ধ করা হয়েছে মর্মে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেসব্রিফিংয়ে জানানো হয় অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন এবং পূর্বে উল্লেখিত ভুল ঠিকানা সংশোধন করা যাবে। এরআগে সর্বশেষ সময়সীমা ছিলো ২৫ ডিসেম্বর পর্যন্ত। যা প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার দ্বীতিয় দফায় সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন কমিশনের প্রেসব্রিফিংয়ে সময়সীমা আর বাড়ানো হবেনা বলে জানানো হয়।

কনস্যুলেট জেনারেল’র ফেসবুক পেজে মোট নিবন্ধিত ভোটারের তথ্য প্রচার করা হলেও ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর পর মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রত্যাহার করে নিবন্ধনে সময়সীমা বাড়ানো এবং ভুল ঠিকানা প্রদানকারীদেরকেও এই সময়ে সংশোধনের আহবান জানানো হয়।

ভোটার প্রদান নিবন্ধনে সহায়তাকারী স্বেচ্ছাসেবী হাফিজ রিয়াজ উদ্দিন রায়হান জানান, তাঁর অভিজ্ঞতা ছিলো বিধায় তিনি অ্যাপে ভোটার নিবন্ধনে সহায়তা করতে পেরেছন। যারা নিবন্ধন করেছেন সবাই খুশি। প্রায় ৫০ জনের নিবন্ধন করে দেন তিনি।

কথা হয় নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে। তিনি দেশি খবরকে জানান, প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবী বাস্তবায়নের পথে। প্রবাসীরা এখন সরকার গঠন এবং তাঁদের প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন। এই প্রকৃয়ায় যুক্ত হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছেন।

এই নিবন্ধন প্রকৃয়ায় নিউইয়র্কে সামাজিক সংগঠনগুলো সহায়ক শক্তি হিসাবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.