বাইরে প্রচন্ড শীত আর তুষার ছড়িয়ে থাকা নিউইয়র্ক সিটিতে উষ্ণতা ছড়নো এক সন্ধ্যায় মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীর সেনবাগ উপজেলাবাসী। সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর আয়োজনে পিঠা উৎসব ও পারিবারিক মিলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ওজনপার্কের দারুচিনি রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত পিঠা উৎসবে দেশীয় এতিহ্যবাসী পিঠাসমূহের পসরা সাজান নারীরা। নানান পদের পিঠার সমারোহ প্রবাসী এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মেলায় সরবরাহ করা পিঠা পরিবেশন করা হয় আগত অতিথি এবং অংশগ্রহণকারীদের মাঝে। পিঠা উৎসব এবং পারিবাকি মিলন মেলায় সন্তানদের নিয়ে অংশগ্রহণ করেন পরিবারগুলো।
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি কবির আহম্মেদেও সভাতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করা হয় সমবেত কন্ঠে। মোয়াজ্জেম হোসেন কাজল ও নজরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন- দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্ক এর সেক্রেটারি এসএম মাইনউদ্দিন পিন্টু, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এএসএম মাইন উদ্দিন বাবলু, সাবেক সেক্রেটারি জসিম উদ্দিন ও আহবায়ক গোলাম মাওলা মামুন প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সোসাইটিসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন।
উৎসবে প্রদর্শিত ও পরিবেশিত ঐতিহ্যবাহী পিঠাসমূহের মধ্যে ছিলো নারিকেল পিঠা, ভাপা পিঠা, সাছের পিঠা, নকশি পিঠা, ছাঁইয়া পিঠা, ডিমের পিঠা, চিতই পিঠা, বিবিখান, পানতুয়া, পাটিসাপটাসহ বিভিন্ন স্বাদের পিঠা। পিঠা পরিবশেনের সময়ে একইসাথে চলে সংগীতানুষ্ঠান। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হওয়া সংগীতানুষ্ঠানে গান পরিবেশ করেন মোহাম্মদ সৈকত।
বৈরী আবহাওয়ায়ও পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সেনবাগবাসী এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সভাপতি এএসএম মাইনউদ্দিন বাবলু।
সংগীতানুষ্ঠান শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.