× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দাগনভূঁইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

রুদ্র মাসুদ-

২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০৭ এএম

যুক্তরাষ্ট্র প্রবাসী ফেনী উপজেলার দাগনভূঁঞা উপজেলাবাসীর প্রানপ্রিয় সংগঠন দাগনভূঁইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের দারুনচিনি রেষ্টুরেন্টের পার্টি হলে অভিষেক অনুষ্ঠানে নির্বাচনে বিজিত প্যানেলের প্রার্থীরাও অংশগ্রহণ করে। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দুইপর্বে বিভিক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী আহবায়ক মোঃ বেলাল। নির্বাচন কমিশনার কাজী মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এপর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়্যারম্যান মফিজুর রহমান, সেক্রেটরি এএসএম মাইনউদ্দিন পিন্টু, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি নাইম টুটুল, মোঃ হারুন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা.নুরে আলম মুন্না, সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ, দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শহিদ উল্যা কায়সার, জাফর আহম্মদ নজরুল ইসলাম বাবলু, কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসাইন প্রমুখ।

অতিথিবৃন্দ প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে এবং আগামি সময়ে সংগঠনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় আহবায়ক কমিটির পক্ষ থেকে দায়িত্বকালীন সময়ের সাংগনিক কার্যক্রমের বিবরণ এবং নির্বাচন প্রকৃয়ার বিষয়টি অনুষ্ঠানে অবহিত করেন।

দ্বিতীয় পর্বে শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহজাহান কবির। তিনি নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন ও ফুল দিয়ে বরণ করেন। 

এপর্যায়ে বিজিত প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ কবির রাজ্জাক ও সেক্রেটারি প্রার্থী শামীম মাহমুদের নেতৃত্বে তাঁদের প্যানেলের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নবনির্বাচিত সভাপতি রেজাউল হক শামীম এবং সেক্রেটারি গোলাম সারওয়ার সুমন তাঁদেরকে জড়িয়ে ধরেন। এসময় হলে উপস্থিত সবাই করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান।

শুভেচ্ছা বক্তৃতায় বিজিত প্রার্থী মোহাম্মদ কবির রাজ্জাক ও সেক্রেটারি প্রার্থী শামীম মাহমুদ নির্বাচন প্রকৃয়ায় প্রার্থীতা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে বক্তব্য দেন। তবে; দুইজনই আগামি সময়ে সংগঠনের কল্যাণে তাঁদের সহযোগীতার আশ্বাস দেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার শাহজাহান কবির, কমিশনার রফিকুল ইসলাম ভূঁইয়া, কাজী মোহাম্মদ হোসাইন ও ফয়েজ উল্যা মামুন বিজিত প্রার্থীদের অভিযোগ খন্ডন করে নিজেদের অবস্থান তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি রেজাউল হক শামীম ও গোলাম সারওয়ার সুমন তাঁদের বক্তৃতায় দাগনভূঁইয়া ভবন প্রতিষ্ঠাসহ উন্নয়নমূলক কর্মকান্ডে সবার সহযোগীতা প্রত্যাশা করেন। 

পরে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.