× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দাগনভূঁইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচনে শামীম-সুমন প্যানেলের বিজয়

নিজস্ব প্রতিনিধি-

২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯ এএম

মৌসুমের প্রথম স্নো পড়ার দিনে ভোটাদের ব্যাপক উপস্থিতিতে দাগনভূঁইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচনে রেজাউল হক শামীম ও গোলাম সারওয়ার সুমনের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচিত হয়েছে। গত ১৪ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অপর প্যানেলে প্রতিদ্বন্ধিতা করেন কবির রাজ্জাক ও শামীম মাহমুদের নেতৃত্বাধীন প্যানেল। 

নির্বাচন কমিশন জানান নির্বাচনে মোট ভোটার ছিলো ১ হাজার ২৬৪জন। তন্মধ্যে ৯৫৪জ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওজনপার্কের পিসএস ২১৪ স্কুলে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান কবির। এসময় নির্বাচন কমিশনের সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া, কাজী হোসাইন, ফয়েজ উল্যাহ মামুন, কফিল উদ্দিন এবং প্রতিদ্বদ্ধি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পূর্বে উভয় প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু, সহ-সভাপতি তাজু মিয়া, সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু, সাংবাদিক শহীদ উল্যাহ কায়সার প্রমুখ।

নির্বাচনে ১৩টি পদের বিপরীতে নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে রেজাউল হক শামীম, সিনিয়র সহ-সভাপতি পদে মুজিবুর রহমান, সহ-সভাপতি পদে আবদুল সাত্তার খালেক, সাধারণ সম্পাদক পদে গোলাম সারওয়ার সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল আলম নিলয়, অর্থ সম্পাদক পদে শাহপরান হাসনাত, সহকারী অর্থ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রুবেল আলী, প্রচার ও কার্যালয় সম্পাদক পদে মোশাররফ হোসেন মামুন, ক্রীড়া সম্পদক পদে আব্দুল আউয়াল মিন্টু, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন ও মনির হোসেন নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান কবির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগীতার জন প্রতিদ্বন্ধি প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানান। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দীর্ঘদিন পর সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.