× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির অভিষেক ও বার্ষিক নৈশভোজ

নিজস্ব প্রতিনিধি-

১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৫ এএম । আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:০৯ এএম

নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যামাইকার আল আকসা পার্টি হল মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। স্বাগত ভাষন দেন আহবায়ক আনোয়ার পারভেজ ও যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আজহার আলী খান ও দুই কমিশনার আওকাত হোসেন খান এবং সৈয়দ মিজানুর রহমান । 

ইবনির্বাচিত কমকর্তাবৃন্দ হচ্ছেন সভাপতি ডা. নাফিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব এম কবীর, সহ-সভাপতি  ডা. রেজাউল কবীর, সাধারণ সম্পাদক হেলালে আলম টিটু, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ অর্নব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদক  মনজুর কাদের, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক সাইদা হাবীব, শিক্ষা সম্পাদক সেলিনা শারমিন, প্রযু্ক্িত সম্পাদক কাজী শাহরিয়ার মতিন এবং কার্যকরী সদস্য- মোঃ শানু, মোঃ রফিকুল ইসলাম, ফাতেমা খান, জোবায়ের আহমেদ রানা ও শেখ জোবায়ের শাহরিয়ার। 

পরবর্তীতে পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের পক্ষে বক্তব্য রাখেন পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ এফ মোমেন ভূঁইয়া। 

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন যথাক্রমে মোঃ এফ মোমেন ভূঁইয়া, মোঃ আজহার আলী খান, আওকাত হোসেন খান, মোঃ তৈয়বুর রহমান হারুন, মোঃ আবদুল্লাহ, সুজাউদ্দীন মোল্লা, মোঃ হানিফ মজুমদার, রিনা সাহা, সৈয়দ মিজানুর রহমান, ড. মোঃ তাজুল ইসলাম ও আশরাফুজ জামান। 

অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের নবনির্বাচিত বিচারপতি সোমা এস সাইদ।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ আলম টিটু। সভাপতি ডা. নাফিসুর রহমান সাতজন সহযোগী সদস্য সেলিম উদ্দীন, নাফিস খান, সুজন রায়, ইশরাত জাহান, সৈয়দা নীলুফার জাহান, বুশরা আল হামরা পারভীন ও সুলতানা পারভীনকে পরিচয় করিয়ে দেন ও বক্তব্য রাখেন। 

অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন সম্পাদক এবং সোসাইটওর সাহিত্য  গণমাধ্যম সম্পাদক মনজুর কাদের। এনবিসিএস পরিবারের সদস্য অসীম সাহাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন উপদেষ্টা আশরাফুজ জামান ও রিনা সাহা। 

সেলিনা শারমিন ও ফাতেমা খান আমাদের নবীন ভলানটিয়ার মাইশা আলম, জারিন নাবিহা, মাহির রহমান,নাভীদ রহমান, রুবাইয়াত আলী হাবীব ও ফাহমি রহমান খানকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করেন। মোঃ শফিকুল ইসলাম, সাইদা হাবীব ও জোবায়ের রানাকে সদ্য লাইফ টাইম মেম্বারদের সার্টিফিকেট প্রদান করা হয়। 

অতিথি হিসাবে উপস্থিত এটর্নি মইন চৌধুরী ও হাসিন আরমান শুভেচ্ছা জানান। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সঙ্গীত পরিবেশন করেন আরিফ অর্নব, রাজীব ভট্টাচার্য ও দিনাত জাহান মুন্নী এবং নৃত্য পরিবেশন করেন রিমঝিম। সবশেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.