× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

আসো’র সেমিনার : নিউইয়র্কে নাগরিক প্রয়োজন মেটাতে সরকারি বেনিফিটগুলো নাগালে

রুদ্র মাসুদ-

১১ নভেম্বর ২০২৫ ০৯:৪১ এএম । আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৬ পিএম

আমাদের প্রাত্যহিক জীবনে নানান টানাপোড়েনে আর্থিক ও যোগাযোগ অনিশ্চয়তা তৈরী হয়। জীবনযাত্রার ব্যায় নির্বাহ করাটা তখন কষ্টসাধ্য হয়ে পড়ে। স্টেট, সিটি ও ফেডারেল সরকারের বেনিফিট বা সহায়তাগুলো সেই অনিশ্চয়তা লাঘবে সহায়হক ভূমিকা রাখে। মেডিকেইড থাকলেই নিউইয়র্কে নাগরিক প্রয়োজন মেটাতে এমন সরকারি বেনিফিটগুলো নাগালেই রয়েছে। আয়সীমা এবং উপযুক্ততা বিবেচনায় আবেদন করলে পাওয়া যায় প্রয়োজনীয় সুবিধা।

অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো) আয়োজিত সেমিনারে সরকারি সুবিধা সংক্রান্ত বিশেষজ্ঞ ব্যাক্তি, এক্টিভিস্ট এবং সুবিধাভোগীরা প্রাণবন্ত আলোচনায় এ অভিজ্ঞতার কথা জানান। গত ৭ নভেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে “সমাজিক সহায়তা নেটওয়ার্ক ও নিউইর্য়ক অঙ্গরাজ্যেও বিভিন্ন সুবিধা পাওয়ার উপায়” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখে আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান।

সেমিনারে বলা হয়- সাধারণত নিউইয়র্ক সিটিতে বসবাসকারীরা সবাই কমবেশি নাগরিক সহায়তার প্রাপ্তির বিষয়টি বিশেষ করে ফুড স্ট্যাম্পসহ প্রচলিত সহায়তার বিষয়টি জানেন। এর বাইরেও বিশেষ চাহিদ সম্পন্ন শিশু, প্রতিবন্ধিতা রয়েছে এমন ব্যাক্তি, প্রবীণ নাগরিকদের জন্য ছোট ছোট কিন্তু জরুরী সহায়তা রয়েছে যা আবেদন করেই সহজেই যোগ্য ব্যাক্তি পেতে পারেন। আর এজন্যই বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক একইসাথে মানবিক নগরীও। 

আলোচনায় হোল ইউ এনওয়াইসি ও নিউইয়র্ক সিটির সিভিক এনগেজমেন্ট কমিশনের (সিইসি) নানা কর্মসূচি, নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন নাগরিক সুবিধা, বাসস্থান ও খাদ্য সহায়তা, তথ্যের সহজপ্রাপ্তি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। সাধারণ মানুষের মাঝে সরকারি সহায়তার তথ্য ছড়িয়ে দিতেই আসো’র এই সেমিনার। যার যার প্রয়োজন তিনি সেই সেবাটি পেতে পারেন। বাংলাদেশী কমিউনিটিতে সেবা দিচ্ছে ‘আসো’। প্রতিটি এলাকায় সামাজিক সংগঠনগুলো নাগারিকদের সহয়তা প্রাপ্তিতে সহায়তা করে থাকে।

সেমিনারে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুন্ডু, সিইসির সিনিয়র উপদেষ্টা বেঞ্জামিন, ছড়াকার ও সুবিধাবিষয়ক বিশেষজ্ঞ মনজুর কাদের, আবাসন বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, সিপিএ সারোয়ার চৌধুরী, সিপিএ আব্দুল্লাহ তারেক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আনোয়ার হক, অভিনেতা আহমেদ শরিফ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিইসি থেকে পাঠানো দুটি বিশালাকৃতির পুতুল, যারা অতিথিদের নজরকাড়া অভ্যর্থনা জানায়।

সুবিধাবিষয়ক বিশেষজ্ঞ মনজুর কাদের বলেন- আমরা ভাষা এবং বয়সকে বাধা মনে করি। এটি ঠিক নয়, সাহস করে এগিয়ে যেতে হবে। ইংরেজী না পারলে অনুবাদকারী দিবে অফিস। যে কোন বয়সে সরকারি চাকরির জন্যও আবেদন করা যায়। মেডিকেয়ার প্রবীনদের সুরক্ষা দেয়, কেউ সামর্থ্যহীন হলে সিটি দাফনের অর্থও প্রদান করে, বাসা মুভের সময় ষ্টোরেজ ভাড়া কিংবা আনুষাঙ্গিক ব্যায়, আকস্মিক কর্মহীন হয়ে পড়ার কারণে বাসা ভাড়া দিতে না পারলে সহায়তাসহ অসংখ্য সহায়তা ছড়িয়ে ছড়িয়ে আছে আর্থিক সংকট কাটিয়ে উঠার জন্য।

আবাসন বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান বলেন, নিউইয়র্ক সিটিতে সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারিদের সংখ্যা বস্টন সিটির মোট জনসংখ্যার প্রায় সমান। সাশ্রয়ীমূল্যে বাসা ভাড়া, এফোর্পএবল হাউজিংসহ আবাসনের জন্য সরকারি সহায়তা পেতে আবেদন করা উচিৎ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। তার পরিচালনায় নির্মিত একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়। আসো পরিবারের সদস্য ও অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।  সেমিনারে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ ব্যাক্তিদের প্রশ্ন  করার মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় তথ্য জেনে নেন।

নাগরিক সহায়তা সংক্রান্ত যেকোন প্রয়োজনে ১৬০-০১ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, এনওয়াই-১১৪৩২ ঠিকানায় অবস্থিত আসো’র কার্যালয়ে যোগাযোগের আহবান জানান আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.