× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশনের সংবর্ধনা সোমবার

নিজস্ব প্রতিনিধি-

২৬ অক্টোবর ২০২৫ ২২:০৬ পিএম । আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৯:৩৬ এএম

ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশনের (বিবিএ) সংবর্ধনা অনুষ্ঠিত হবে সোমবার ব্রংকসের পার্কচেষ্টারের আল-আকসা পার্টি হলে। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন সদস্য নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়াও সংবর্ধনা দেয়া হবে নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেজরিটি লিডার আমান্ডা ফারিয়াকে।

নিউইয়র্ক সিটির ৫টি বরোতে মোট ৫৯টি কমিউনিটি বোর্ড রয়েছে। নাগরিক চাহিদা নিরূপন, বাজেট প্রণয়ন, সরকারের অন্যান্য সংস্থার সাথে সংযুক্ত থাকা, উন্নয়ন সুপারিশসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে কমিউনিটি বোর্ডগুলো।

প্রথম বাংলাদেশী আমেরিকান হিসাবে কোন কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ মোহাম্মদ এন মজুমদার।

ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারি কামরুজ্জামান জানান- আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি যথাক্রমে কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত হয়েছেন এটি বাংলাদেশীদের জন্য গর্বের। সংবর্ধনায় ইতোমধ্যে ব্রংকসের কমিউনিটি নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানো হয়েছে।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.