× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বিয়ানীবাজার সমিতির নির্বাচন স্থগিত

রুদ্র মাসুদ-

২৬ অক্টোবর ২০২৫ ০৯:০৮ এএম । আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৯:২৬ এএম

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক্ এর নির্বাচন স্থগিত করেছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় নিউইয়ক সিটির কুইন্সের ওজনপার্কে সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান। এসয় অপর ৪ নির্বাচন কমিশনার শামীম আহম্মেদ, মোঃ আমিনুল হোসাইন, বজলুর রহমান, আব্দুল জলিল চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার তাঁর লিখিত বক্তব্যে বলেন- আদালতের আদেশ অনুযায়ী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এজন্য তাঁরা সকল প্রার্থীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং আশ্বস্ত করেন নির্বাচন স্থগিত হওয়া কোন শেষ নয় এটি সাময়িক বিলম্ব। শীঘ্রই ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

নির্বাচন কমিশন একইসাথে ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি কোন ধরণের গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহবান জানান।

আদালতে পরবর্তী শুনানীর তারিখ কবে? জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন এখনো পরবর্তী শুনানীর তারিখ ধার্য্য হয়নি।

নির্বাচন কমিশন  ও প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর বিয়ানীবাজার সমিতির নির্বাচনের ধার্য্য তারিখ ছিলো। কুইন্স ও ব্রংকসের দুটি কেন্দ্রে ৮ হাজার ৫০৩জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা কথা ছিলো। নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করা হলে কমিশন ভোটার তালিকা সংশোধন তাঁদের এখতিয়ারে নেই বলে এড়িয়ে যায়। এনিয়ে আদালতে মামলা দায়ের করেন ফৈজু মিয়া, বুরহান উদ্দিন কফিল, ময়নু জামান, আজিজুর রহমান সাবু ও মোহাম্মদ এস উদ্দিন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.