যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক্ এর নির্বাচনকে ঘিরে এখন সরগরম বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক। আগামি ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মান্নান-দুখু পরিষদ ও রুহুল-অপু পরিষদের শেষমুহুর্তের প্রচারণা চলে।
রোববার সন্ধ্যায় সমিতির আব্দুল মান্নান ও আব্দুল হান্নান দুখুর নেতৃত্বাধীন প্যানেলের পরিচিতি ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে কুইন্সের ওজনপার্কে। আব্দুল মান্নান বর্তমান সভাপতি এবং আব্দুল হান্নান দুখু বর্তমানে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন।
১০১ এভিনিউর টুইলাইট পার্টি হলে অনুষ্ঠিত মান্নান-দুখু পরিষদের সভায় বিপুল সংখ্য সদস্য উপস্থিত ছিলেন। যাদের কমিউনিটিতে মুরুব্বী এবং সাবকে কর্মকর্তা হিসাবে সুনাম রয়েছে। নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জামাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাজমুল হক মাহবুব, ইফজাল আহম্মেদ, জুনেদ আহম্মেদ, এমদাদুল হক বেলাল, আলতাফ চৌধুরী, আব্দুল কাদিও, গউছ খান, ময়নুল হোসেন, বুরহান উদ্দিন কফিল, আনোরুল হক, লুৎফুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা বিয়ানী বাজার সমিতি তথা যুুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর কল্যাণে মান্নান-দুখু পরিষদকে পূর্ণ প্যানেলে ভোট দেয়ার জন্য সদস্যদের প্রতি আহবান জানান।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.