× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি-

২১ অক্টোবর ২০২৫ ০৮:৪৮ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দাদের প্রাণের সংগঠন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নিউইয়র্কের ওজনপার্কের রাধুনী রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কাজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল ইসলাম মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা শরীফ হোসেন, সভাপতি মাঈন উদ্দিন বাবলু, সাবেক সভাপতি কবির আহম্মদ, গোলাম মাওলা মামুন, জসিম উদ্দিন।

সভায় বিগত ৮ বছরের আয়-ব্যায় হিসাব অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। এসময় সোসাইটির জন্য ১০০ কবরের জায়গা ক্রয়ের বকেয়া টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের অনুরোধ করা হয়। এছাড়া আগামি জানুয়ারির ১ম সাপ্তাহে পিঠা ও সেনবাগবাসীর মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত।

সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নবনির্বাচিত সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু। এসময় তিনি আগামি ২৬ অক্টোবর বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলের অংশগ্রহণের জন্য সবাইকে দাওয়াত দেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.