× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশ সোসাইটির ২ লাখ ৪০ হাজার ডলার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেমিট্রি কর্তৃপক্ষ

রুদ্র মাসুদ-

১২ অক্টোবর ২০২৫ ০৫:৫৫ এএম । আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:২৭ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আম্ব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এর আবেদনের প্রেক্ষিতে কবর ক্রয়ের ২ লাখ ৪০ হাজার ডলার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম কর্তৃপক্ষ। গত ৩ অক্টেবর সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডস্থ নোয়াখালী ভবনে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের হাতে ১৮টি চেক তুলে দেন বাংলাদেশ সেমিট্রির সদস্য সচিব জাহিদ মিন্টু।

এসময় বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি আতোয়ারুল আলম, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি তাজু মিয়া, ট্রাষ্টি খোকন মোশারফ, নবনির্বাচিত সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় ১২৬ একর জায়গা জুড়ে ১ লাখ একরের বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম যুক্তরাস্ট্র বসবাসরত প্রবাসী নোয়াখালীবাসীর প্রাণের সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির একটি মেগা প্রকল্প।

জানা যায়, বাংলাদেশ সোসাইটির বিগত কমিটির (রব-রুহুল) সভায় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সেমট্রি এন্ড ফিউনারেল হোম কর্তৃপক্ষ থেকে সাশ্রীয় দামে কবরের জায়গা ক্রয়ের জন্য ২ লাখ ৪০ হাজার ডলার প্রদান করা হয়। কিন্তু গতবছর নির্বাচনে আতউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন পরিষদ নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণের পর কবর ক্রয় নিয়ে নানান আপত্তি তোলা হয়। যদিও বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের অনেক আগেই জমি ক্রয় করা হয়েছিলো।
পবর্তীতে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কবর ক্রয়ের চুক্তি বাতিল করে অর্থ প্রেরত প্রদানের জন্য বাংলাদেশ সেমিট্রি কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়। তখন বাংলাদেশ সেমিট্রি কর্তৃপক্ষ বাংলাদেশ সোসাইটির সাথে সম্পাদিত চুক্তিসহ যাবতীয় প্রমানপত্র সরবরাহ করেন। এনিয়ে দেনদরবারের পর বৃহত্তর নোয়াখালী সোসাইটির কার্যনির্বাহী কমিটি, ট্রাষ্টি বোর্ড ও উপদেষ্টা পরষিদের যৌথ সভায় “মানবিক দিক” বিবেচনায় বাংলাদেশ সোসাইটিকে অর্থ প্রেরত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 
সেই সিদ্ধান্ত মোতাবেক গত ৩ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের কাছে ২ লাখ ৪০ হাজার ডলারের চেক হস্তান্তর করে বাংলাদেশ সেমিট্রি কর্তৃপক্ষ।
এনিয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন- আমরা (বাংলাদেশ সোসাইটি) কবর ক্রয়ের চুক্তি বাতিল করে অর্থ প্রেরতের জন্য আবেদন করেছিলাম। বাংলাদেশ সেমিটি কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে অর্থ ফেরত দিয়েছে। এনিয়ে তাঁরা পরবর্তীতে বিস্তারিত জানাবেন।
বাংলাদেশ সেমিট্রির সদস্য সচিব জাহিদ মিন্টু বলেন- সমস্যা বাংলাদেশ সোসাইটিতে বাংলাদেশ সেমিট্রি বা বৃহত্তর নোয়াখালী সোসাইটিতে নয়। বাংলাদেশ সোসাইটি টাকা ফেরৎ চেয়েছে আমরা মানবিক দিক বিবেচনা করে অর্থ ফেরত দিয়েছি, এটুকুই।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.