নাড়ির টান, তাই প্রিয় মাতৃভূমির প্রতি প্রবাসীদের দৃষ্টি থাকে সবসময়। দৈহিকভাবে বিদেশে অবস্থান করলেও সবার মন পড়ে থাকে নিজের বেড়ে ওঠা জনপদে। তাই শিল্পায়ন, অপরিকল্পিত নগনরায়ন ও উন্নয়ন, নদী-খাল-জলাশয়ে অবৈধ দখল, দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন পরিবেশ নিয়ে প্রবাসীরাও উদ্বিগ্ন। দেশে পরিবেশ রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবারে প্রেরিত স্মারকলিপিতে এমন উদ্বেগের কথা জানানো হয়েছে।
মাটির প্রতি টান আর ভালোবাসা থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসীদের পরিবেশবাদী সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা-ধরা ইউএসএ গত ১১ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধমে এই স্মারকলিপি প্রধান করে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ধরা ইউএসএ’র সমন্বয়কারী সেলিনা উদ্দিন।
স্মারকলিপির মূল দাবি সমূহের মধ্যে রয়েছে সুন্দরবন, হাওর ও পাহাড়ি অঞ্চল সুরক্ষায় বিশেষ কর্মসূচী গ্রহণ। বিকল্প ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়িয়ে বন উজাড় প্রতিরোধ। শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভূক্তকরণ এবং স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে যুক্ত করে পরিবেশন সচেতনতা বৃদ্ধি করা।
এছাড়া এমাসেই জাতিসংঘ জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক ফোরামে শক্ত অবস্থান নিশ্চিত করতে সরকারকে প্রবাসীদের সুপারিশসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ধরা ইউএসএ’র সমন্বয়ক সেলিনা উদ্দিনের নেতৃত্বে ১৭জন প্রবাসী বাংলাদেশী স্মারকলিপিতে স্বাক্ষর করেন। স্মারকলিপি হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মইজ উদ্দিন, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, আবু তাহের, রাশীদা আখতার, সৈয়দ উতবা, আপেল মাহমুদ।
স্মারকলিপি গ্রহণ করে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিবেশ রক্ষায় প্রবাসীরা এগিয়ে এসেছেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারি-বেসরকারি কিংবা ব্যাক্তিগত যে কোন ছোট ছোট পদক্ষেপই পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। তিনি জানানা, ইতিমধ্যে বাংলাদেশ সচিবালায়ে প্লাস্টিকের বেতলের পরিবর্তে কাঁচের গ্লাসে পানি পান শুরু হয়েছ। কনস্যুলেট অফিসেও এটি চালুর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.