× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নোয়াখালী সোসাইটি ইউএসএ'র নির্বাচনের তফসিল ঘোষণা

ভোট গ্রহণ ২৬ অক্টোবর

রুদ্র মাসুদ-

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০১ এএম । আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪০ এএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের প্রাণের সংগঠন এবং প্রবাসী বাংলাদেশীপ্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডস্থ ১১৮ ভেবারলি রোডস্থ নোয়াখালী ভবনে নির্বাচনের তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল। 

প্রধান নির্বাচন কমিশনার তাঁর লিখিত বক্তব্যে বলেন- আগামি ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রুকলিনের ২০২ এভিনিউ সি- তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহণ করা হবে। সভাপতি, সহ-সভাপতি (২জন), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক, ক্রীড়া-শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যকরি সদস্য (৫জন) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আগামি ৪ বছরের জন্য কার্যকরি কমিটির এই নির্বাচনে ২ হাজার ৪০৬জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর। সোসাইটির কার্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিটি এসকল কার্যক্রম পরিচালিত হবে।

তফসিল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক ও সহ-সভাপতি তাজু মিয়া। এসময় নির্বাচন কমিশানের সদস্য, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিশনের অপর সদস্যবৃন্দ হচ্ছেন ফারুক আহম্মেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান, মোস্তাক মোশারফ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় ২ হাজার ৪০৬জন ভোটারের মধ্যে ১৭’শজন হচ্ছেন লাইফ মেম্বার। বাকী ৭’শ জন হচ্ছেন নিয়মিত সদস্য। চাঁদা পরিশোধ সাপেক্ষে কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.