× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন ২৬ অক্টোবর, তফসিল রোববার

রুদ্র মাসুদ-

১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯ এএম । আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০৫:৫৫ এএম

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর সভাপতি নাজমুল হাসান মানিকের (সর্ব ডানে) সাথে প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল (সর্ববামে) ও কমিশনারবৃন্দ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের প্রাণের সংগঠন এবং প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে আগামি ২৬ অক্টোবর। শুক্রবার সন্ধ্যায় এক অনানুষ্ঠানিক যৌথ সভায় নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অর্পণ করা হয়। নির্বাচনের এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে কমিউনিটিতে। 

জানা যায়, এবারের নির্বাচনে ২৪’শর বেশি ভোটার আগামি তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করবেন সরাসরি ভোটের মাধ্যমে। এই লক্ষ্যে সোহেল হেলালকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কশিনের অপর সদস্যবৃন্দ হচ্ছেন ফারুক আহম্মেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান, মোস্তাক মোশারফ।

আগামি ১৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডস্থ ১১৮ ভেবারলি রোডস্থ নোয়াখালী ভবনে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষনা করবেন বলে জানিয়েছেন সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সহ-সভাপতি তাজু মিয়া। তাঁরা তফসিল ঘোষান অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে লাইভে বক্তব্য রাখার সময় প্রধান নির্বাচন কমিশনর সোহেল হেলাল সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে রোববারের তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

প্রসঙ্গতঃ স্থাবর সম্পদের দিক থেকে বৃহত্তর নোয়াখালী সোসাইটি এখন যুক্তরাষ্ট্রে সক্রিয় সামাজিক সংগঠনগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। ইতোমধ্যে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। 

প্রাচীন ও সমৃদ্ধ এই সংগঠনের এবারের নির্বাচন প্রতিদ্বন্ধীতাপূর্ণ হবে বলে জানা গেছে। তাই সদস্যদের আগ্রহের কেন্দ্রে রয়েছ এবােরর নির্বাচন। গত কয়েকমাস ধরেই আগামি নির্বাচনকে ঘিরে অনানুষ্ঠানিক মেরুকরণ হয়েছে কমিউনিটিতে। তফসিল ঘোষনার পরই সবকিছু দৃশ্যমান হবে এমনটি ধারণা সবার।



Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.