সাধারণ সভায় বক্তব্য রাখছেন দাগনভূঞার কৃতি সন্তান বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। ছবি-দেশি খবর।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ফেনীর দাগনভূঁঞা উপজেলার বাসিন্দাদের প্রাণের প্রতিষ্ঠান দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগষ্ট ইষ্ট নিউয়ের্কর (ওজনপার্ক) লিবার্টি এভিনিউস্থ দারুচিনি রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্য সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ বেলাল এবং সভা পরিচালনা করেন মুহাম্মদ আনোয়ার হোসাইন।
সভায় সাংগঠনিক কার্যক্রম এবং আয়-ব্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম ছারোয়ার সুমন। লিখিত বক্তব্যে তিনি জানান- বর্তমানে সংগঠেনর ব্যাংক হিসাবে ১ লাখ ১৭ হাজার ১৮৩ ডলার জমা রয়েছে। ৭০ হাজার ডলার ব্যয়ে দাগনভূঞা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যদের জন্য ১০০টি কবরের জায়গা ক্রয় সম্পন্ন হয়েছে । আরো ১০০টি কবরের জায়গা কেনার পরিকল্পনা রয়েছে । ইতিপূর্বে যে ১০ জন সদস্য ইন্তেকাল করেছেন তাদের পরিবারকে ২০০০ হাজার ডলার করে চেক প্রদান করা হয় ।
সভায় আজীবন সদস্যদের মাঝে সম্মাননা সনদ প্রদান করা হয়। সভায় উপস্থাপিত আয়-ব্যায় বিবরণী এবং কার্যক্রম নিয়ে উপস্থিত সদস্য ও বক্তাগণ সন্তোষ প্রকাশ করেন। এসময় সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত দাগনভূঁঞার প্রবাসীদেরকে সাধারণ সদস্য ও আজীবন সদস্য হিসাবে অন্তর্ভূক্তির আহবান জানানো হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন দাগনভূঞার কৃতি সন্তান বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, মুহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক শহীদ উল্লাহ কায়সার, কাজী মুহাম্মদ হোসাইন, রহিম উল্লাহ বাবলু, আনোয়ার হোসাইন, কবির রাজ্জাক, মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ। কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রেজাউল হক শামীম ও মজিবুর রহমান ।
সভায় বক্তরা আগামি সময়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে নৈশভোজে অংশগ্রহন করেন সবাই।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.