× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বিএন্ডএইচ বেলালের জানাযা অনুষ্ঠিত, অশ্রুসজল বিদায়

নিজস্ব প্রতিনিধি-

২৩ আগস্ট ২০২৫ ১৯:৪০ পিএম । আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৪ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের কাছে বিএন্ডএইচ বেলাল হিসাবে পরিচিত নিউইর্কের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী কমিউনিটি এক্টিভিষ্ট বেলাল হোসেনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নিউইয়ের্কর ব্রুকলিন ডাউনটাউনের বায়তুশ শরফ জামে মসজিদে জানাযায় নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসুল্লীরা অংশ নেন। দীর্ঘদিনের পরিচিতজনকে অশ্রুসজল বিদায় জানাতে দেখা গেছে অনেককে।

জানাযার পূর্বে মরহুমের মরদেহ মসজিদে আনা হলে উপস্থিত সবাই শেষবারের মতো তাঁর মুখ দেখেন। পরে মুসুল্লীদের উদ্দেশ্যে মরহুম বেলাল হোসেনের কর্মময় জীবন, সমাজিক কর্মকান্ড এবং দায়দেনাসহ সামগ্রিক বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর সভাপতি নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি তাজু মিয়া, মরহুম বেলাল হোসেনের কমিটির সভাপতি কে এম সহিদ উল্যাহ, পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই মোস্তফা কামাল, বাংলাদেশ সেমিট্রি প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকীসহ বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি এক্টভিস্টসহ সর্বস্তরের প্রবাসীরা। জানাযা পরিচালনা করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া।

জানাযা শেষে মরদেহ পুনরায় মসজিদের সামনের চত্বরে রাখা হয় শেষবারের মতো দেখার জন্য।

জানাযা উপলক্ষে নিউইয়র্ক সিটির নানা প্রান্ত ছাড়াও অন্য স্টেট এবং নিউইয়র্ক স্টেটের অন্যশহর থেকেও প্রবাসীরা উপস্থিত হন। দীর্ঘদিন কমিউনিটিতে কাজ করার কারণে যাদেরা সাথে ঘনিষ্ঠতা তৈরী হয়েছে এবং ব্যাবসায়ীক কারণে যাঁরা তাঁর সাথে কাজ করেছেন এমন মানুষজন ও স্বজনদের অনেককেই কাঁদতে দেখা যায়। কমিউনিটিতে মসজিদ প্রতিষ্ঠা থেকে শুরু করে নানান কর্মকান্ডে নিজেকে জড়িত রাখলেও তিনি ছিলেন প্রচারবিমুখ।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রথম নির্বাচিত সেক্রেটারি ছিলেন বেলালা হোসেন। তিনি বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজের নেতৃত্ব দিচ্ছিলেন। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান মৃত্যুকালে।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.