× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

৩১ জুলাই শুরু হচ্ছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির কাজ

মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)-

২৬ জুলাই ২০২৫ ১৭:৫৯ পিএম । আপডেট: ০১ আগস্ট ২০২৫ ২০:২৮ পিএম

আগামী ৩১ জুলাই শুরু হচ্ছে প্রায় একলাখ কবরের জায়গা নিয়ে গড়ে তোলা বাংলাদেশ সেমিট্রি প্রকল্পের কাজ । নিউইর্য়ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের মালিকানাধীন সর্ববৃহৎ এই কবরস্থান প্রকল্প বাস্তবায়ন করছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন সেমিট্রি প্রকল্পের আহবায়ক আব্দুর রব মিয়া। লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী জাহিদ মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান। ট্রাস্টিবোর্ড, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে খোকন মোশাররফ, বাবু রমেশ চন্দ্র দেবনাথ, রফিকুল ইসলাম ভূঁইয়া, তাজু মিয়া, ছালেহ আহম্মেদ রুবেল, মাহমুদুল হক, জামাল উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুবসহ সোসাইটির নেতৃবৃন্দ।

জাহিদ মিন্টু বলেন- আগামী ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেমিট্রির অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। ১২৬ একর জায়গা জুড়ে সেমিট্রিতে প্রায় ১ লাখ কবর তৈরী করা হবে পর্যায়ক্রমে। ইতোমধ্যে মাটি পরীক্ষাসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় এখানে মসজিদ, বিশ্রামাগার, ২৭'শ বর্গফুটের মসজিদ, ফিউনারেল হোম, অফিস কমপ্লেক্স নির্মাণ করা হবে। আশাকরা যায় এই গ্রীস্মেই কবরস্থ করার কাজ শুরু করা যাবে।

লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মিন্টু জানান-  এই সেমিট্রি শুধুমাত্র বৃহত্তর নোয়াখালীবাসীর নয়। এই সেমিট্রি মুসলমানদের জন্য, বাংলাদেশীদের জন্য। এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কবরের জায়গা বিক্রি হবে। প্রাথমিকভাবে ২০ হাজার কবর তৈরী করা হবে। ইতোমধ্যে প্রায় ৫ হাজার কবর বিক্রি করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কবরগুলো ক্রয় করা হয়। সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান তাদের সদস্যদের মাঝে এসকল কবর বিতরণ করবে। সেক্ষেত্রে বাংলাদেশী ছাড়াও পৃথিবীর যেকোন দেশের মুসলমানরাও কবরের সুবিধা পাবেন।

তিনি আরো জানান- লাভের উদ্দেশ্যে নয় এই সেমিট্রি গড়ে তোলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সকলের জন্য এখানে সুযোগ থাকবে। সামর্থ্যহীনদের জন্যও বিশেষ বিবেচনা থাকবে।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির  তথা প্রবাসে মুসলমানদের সর্ববৃহৎ এই প্রকল্পের শুরু থেকে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.