× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নিউইয়র্কে খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন

রুদ্র মাসুদ-

০৬ জুন ২০২৫ ০৫:২৯ এএম । আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:০০ পিএম

নিউইয়র্ক সিটিতে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া বিবেচনায় প্রায় ৩’শ ইসলামিক কালচারাল সেন্টার তথা মসজিদ সমূহের পক্ষ থেকে মসজিদ সংলগ্ন স্কুলের খেলার মাঠ, সিটির পার্কিং লট এবং মসজিদ সংলগ্ন সড়কে খোলা আকাশের নিচে নামাজের অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এদিকে ঈদুল আজহার দিন শুক্রবার কর্মদিবস হওয়ায় এবং কাজের সময়সূচির ভিন্নতা বিবেচনায় মসজিদ ও ঈদগাঁ কমিটিগুলো সর্বোচ্ছ ৫টি জামায়াতের আয়োজন করা হয়েছে। জামায়াতের স্থানগুলোর সমানের সড়কে গাড়ি পার্কিং না করতে এনওয়াইপিডির পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার পত্র লাগানো হয়েছে। রয়েছে পুলিশের টহলও।  

খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে পাশ্ববর্তী থমাস এডিসন হাই স্কুল ফিল্ডে খোলা মাঠে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের নামাজ আদায়ের ব্যাবস্থা থাকবে। বৃষ্টি হলে সকাল ৭টা,৮টা ও ৯টায় তিনটা জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার।

জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় মোহাম্মদী সেন্টারের পরিচালনায় খোলা মাঠে ঈদের জামায়াতের আয়োজন করেছে নিউইয়র্ক ঈদগাঁ কর্তৃপক্ষ। এখানে সকাল ৬,৭,৮,৯ ও ১০টায় মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঈদগাঁর দায়িত্বশীল ইমাম কাজী কাইয়ুম। 

ওজন পার্কের ফুলতলী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি গুলজার আলী ও সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন ১০১ এভিনিউ ও ৮৩ স্ট্রিটে অবস্থিতি পিএস ৬৪ স্কুলের মাঠে সকাল সোয়া  ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।

কুইন্সের ওজনপার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্ণারে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদে সকাল ৭টায় (শুধুমাত্র  পুরুষ) এবং ৮টায় (পুরুষ ও মহিলা) দুটি জামাত অনুষ্ঠিত হবে। 

ওজন পার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ মুনা সেন্টার অব নিউইয়র্কে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদেরও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সেক্রেটারি রুহুল আম্বিয়া সুমন।

নগরীর অন্যতম বৃহত্তম মসজিদ ম্যানহাটনের নাইনটিসিক্স স্ট্রিট ও সেকেন্ড এভিনিউর কর্ণারে অবস্থিত দ্যা ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল ৭,৮,৯ ও ১০টায় মোট ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে যথারীতি মহিলাদের নামাজের ব্যাবস্থা রয়েছে।

ম্যানহাটনের ফাষ্ট এভিনিউ এবং ইলাভেনথ্ স্ট্রিটে অবস্থিত মদিনা মসজিদের পক্ষ থেকে পাশ্ববর্তী ওপেন রোড পার্কে (ইলাভেনথ্ স্ট্রিটে ফাস্ট এভিনিউ এবং এভিনিউ এ এর মধ্যবর্তী) সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। বৃষ্টি থাকলে সকাল ৮টায়, ৯টায় এবং সাড়ে ৯টায় মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদের সভাপতি নাসির উদ্দিন। 

ব্রুকলিনের নিউকার্কের হযরত বেলাল (রাঃ) মসজিদে সকাল ৭টা, ৮টা এবং ৯টায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাড়ে ৯টার জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিতে পারবেন।

ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে চার্চ এভিনিউ ও এভিনিউ সি’র মধ্যবর্তী ম্যাকডোনাল্ড এভিনিউর ওপর সকাল সাড়ে ৮টায় ঈদের অন্যতম বৃহত্তর জামায়াতের আয়োজন করেছে বায়তুল জান্নাহ জামে মসজিদ। তবে; যারা কোরবানী করতে অন্য জায়গায় যাবেন তাদের সুবিধার্থে সকাল ৬টায় একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। যদি বৃষ্টি থাকে তাহলে মসজিদে ৬টা থেকে প্রতি ৩০ মিনিট পর ৪টা জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ওমর ফারুক মাসুদ। 

ব্রুকলিনের ১০৩৩ গ্ল্যানমোর এভিনিউস্থ (ইউক্লিড) বায়তুল মামুর মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে খোলা আকাশের নিচে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে ৬টা এবং ৭টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

ব্রুকলিনের ২১৩৫ পিটকিন এভিনিউস্থ মসজিদ আন-নামিরাহ্ তে সকাল ৭টা এবং ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

৭২২ চার্চ এভিনিউস্থ ব্রুকলিন ইসলামিক সেন্টারের (বিআইসি) উদ্যোগেপ্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডে (গ্রাউন্ড ফিল্ড-২) ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে সকাল ৮টায়। পার্কসাইড দিয়ে প্রবেশ করতে হবে এখানে। তবে; বৃষ্টি থাকলে মসজিদের অভ্যন্তরে ৬,৭ ও ৮টায় মোট ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।

২০৩ ফরবেল স্ট্রিটস্থ মসজিদ আমানে সকাল ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় মোট তিনটা জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সহ-সভাপতি শরিফ উদ্দিন।

ম্যানহাটন ডাউনটাউনের ১৭২ এলরিজ স্ট্রিটে অবস্থিত আস-সাফা ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.