× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৩ ০৩:৪১ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। প্রথম দিন দেওয়া হবে আগামী ১৬ এপ্রিলের টিকিট। 

গত বুধবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। 

বাস মালিকেরা জানিয়েছেন, বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ, বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করছে। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করা হবে।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.