× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজান, সুমন সেক্রেটারি

নিজস্ব প্রতিনিধি-

১৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫ এএম । আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:২৮ এএম

প্রতিকূল পরিবেশেও পেশাদারিত্ব টিকিয়ে রেখে সক্রিয় থাকা নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছ। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

শনিবার রাতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলমান কমিটি বিলুপ্তি ঘোষণা করেন সভাপতি। পরবর্তীতে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সকলের  উপস্থিত সকল  সদস্যের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মোহতাসিম বিল্লাহ সবুজ, ফয়জুল ইসলাম জাহান, সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াকুব নবী ইমন, কোষাধ্যক্ষ পদে আলা উদ্দিন শিবলু, সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আনাম রিফাত, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শাকিল আহমদ, দপ্তর ও অফিস সম্পাদক পদে মিজানুর রহমান রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে আল-শাহরিয়ার শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাজিম উদ্দিন মিলন, তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে মো. নূর করিম এবং নির্বাহী সদস্য  বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূইয়া, মনির হোসেন বাবু ও আবুল হাসনাত বাবুলের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরে উপস্থিত সকলে নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের সাথে নিয়ে আগামী দিনে টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গিকার করেন।  একইসাথে জেলার সাধারণ মানুষের জীবন-মান উন্নয়ন, অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃপক্ষকে জবাবদিহিতা নিশ্চিতকল্পে পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। পাশাপাশি সামাজিক কার্যক্রমে সাংগঠনিকভাবে অংশগ্রহণ ও কর্মসূচী বাস্তবায়নে আশাবাদ ব্যাক্ত করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.