× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলিতে দুই বাহিনী প্র্রধানসহ নিহত ৫

বিশেষ প্রতিনিধ-

২৪ ডিসেম্বর ২০২৫ ১০:২২ এএম । আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:১৫ এএম

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহতদের মরদেহ উদ্ধার করে আনছে পুলিশ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন জেগে উঠা চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে দুই বাহিনী প্রধানসহ অন্তত ৫জন নিয়হত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০জনের মতো।  ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরের কোপা সামছু বাহিনী ও আরাউিদ্দন বাহনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতরা হচ্ছেন উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মহি উদ্দিন এর ছেলে ও বাহিনী প্রধান মোঃ আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ছাদু মাঝির ছেলে মোঃ সামছু ওরপে কোপা সামছু, তার ছেলে সিহাব, ও একই এলাকার কাশেম ও আলা উদ্দিন মাঝি। এনিয়ে দ্বীপজুড়ে আতংক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন জেগে উঠা জাগলার চরে ভূমি প্রশাসনের পক্ষ থেকে কোন বন্দোবস্ত কার্যক্রম চালু হয়নি। কোন ব্যাক্তিকেও জমি বন্দোবস্ত দেয়া হয়নি। কিন্তু গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতে জাহাজমারা ইউইনিয়নে কোপা সামছু জাগলার চরে জমি বিক্রি শুরু করে। বিষয়টি ভালোভাবে নেয়নি সুখচরের আলাউদ্দিন। কিছুদিন পর আলাউিদ্দিন বাহিনী জাগলার চরের দখল নিতে মরিয়া হয়ে উঠে।  এ নিয়ে গত দুমাস ধরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। চরের নিয়ন্ত্রন নিতে সামছু চরের দক্ষিণ পাশে চরকিং ইউনিয়নের সীমানায় এবং উত্তর পাশে সূখচর ইউনিয়ন সীমানায় অবস্থান নেয় আলাউদ্দিন গ্রুপ। একপর্যায়ে দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে চরের জমি বিক্রি শুরু করে। ইতোমধ্যে অনেকে তাদের কাছ থেকে জমি ক্রয় করে চাষের প্রক্রিয়া শুরু করে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়।  এসময় গুলিবিদ্ধ  হয়ে আলাউদ্দিন আহত হলে তাকে নোয়াখালী জেনারেল হাসাপতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কোপা সামসু, তার ছেলে সহ আরো চারজন। বিকালে পুলিশ নদী পার হয়ে ঘটনাস্থলে গিয়ে এই চারজনের  মৃত্যুদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে গোলাগুলিতে অনেকে আহত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

জানতে চাওয়া হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, একজনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাইকে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলা সদর হসপিটালে পাঠানো হবে। 


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.