নিউইয়র্ক সিটির ব্রংক্সের বিচ এভিনিউ এবং ইস্ট ১৭২ স্ট্রিটের সংযোগস্থলটি এখন থেকে “ডিটেক্টিভ ফার্ষ্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে” নামে পরিচিত হবে। ১৮ জুলাই শনিবার আনুষ্ঠানিকভাবে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি-আমেরিকান দিদারুল ইসলামে নামে এই সড়কের নামকরণ করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে এনওয়াইপিডি’র কমিশনার জেসিকা টিশসহ নিউইয়র্ক সিটি ও পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) উর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল আলমের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।
গতবছরের ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের ৩৪৫ পার্ক এভিনিউতে একটি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হন এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলাম। মৃত্যুর পর তাঁকে মরোনত্তর “ডিটেক্টিভ ফার্ষ্ট গ্রেড” পদোন্নতি দেয়া হয়।
দিদারুল ইসলাম পরিবার পরিজন নিয়ে ব্রংকস্রে পার্কচেস্টাওে বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী জামিলা ইসলাম সন্তান সম্ভাবা ছিলেন। তাঁর মৃত্যুর কিছুদিন পর জন্ম নেন তৃতীয় সন্তান আরহাম। যার বয়স এখনা ১১ মাস। অপর দুই সন্তান হচ্ছেন আহিয়ান ও আজহান। দিদারুল আলমের স্মৃতির প্রতি সন্মান জানিয়ে নিউইয়র্ক সিটি এই সড়কের নামকরণ করে।
সড়কের নামকরণ অনুষ্ঠানে দিদারুল ইসলামের বীরত্বের কথা স্মরণ করে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন- এই রাস্তাটি এখন এমন এক ব্যক্তির নাম বহন করবে, যিনি নিউ ইয়র্ককে নিজের আবাসস্থল বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)
ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ
© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.