× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশ সেমিট্রি থেকে ৭’শ কবরের জায়গা কিনেছে হলিস মুসলিম সেন্টার

রুদ্র মাসুদ-

০২ অক্টোবর ২০২৫ ০৮:৪১ এএম । আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৫:৫৩ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী তথা মুসলমানদের একক বৃহত্তম কবরস্থান বাংলাদেশ সেমিট্রি এন্ড ফিউনারেল হোম থেকে ৭’শ কবরের জন্য জায়গা কিনেছে নিউইয়র্ক সিটির কুইন্সের হলিস মুসলিম সেন্টার ও মসজিদ। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডস্থ নোয়াখালী ভবনে এসংক্রান্ত চুক্তিপত্র সম্পাদন হয়। 

পরে মসজিদ কমিটি সভাপতি তফাজ্জল হোসেনের হাতে প্রয়োজনীয় কাগজপত্র ও মানি রিসিট তুলে দেন বাংলাদেশ সেমিটি প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু। এসময় উপস্থিত ছিলেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্’র সভাপতি নাজমুল হাসান মানিক,সহ-সভাপতি তাজু মিয়া, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, হলিস মুসলিম সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স খান, পরিচালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।

হলিস ইসলামিক সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম জানান- প্রাথমিকভাবে ৭’শ কবরের জন্য তাঁরা জায়গা ক্রয় করেছেন বাংলদেশ সেমিট্রি থেকে। সর্বমোট ১ হাজার কবর কিনবেন তাঁরা। মসজিদের মুসুল্লী ছাড়াও যে কেউ চাইলে কবরের জায়গা নিতে পারবেন তাঁদের কাছ থেকে।

প্রসঙ্গতঃ নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় ১২৬ একর জায়গা জুড়ে ১ লাখ একরের বাংলাদেশ সেমিট্রি এন্ড ফিউনারেল হোম প্রকল্প বাস্তবায়ন করছে দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। গত ৩১ জুলাই প্রকল্প এলাকায় অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.