× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

দিদারের বীরোচিত বিদায়, বৃষ্টি আর চোখের জল একাকার

নিজস্ব প্রতিনিধি-

০১ আগস্ট ২০২৫ ২০:২৮ পিএম । আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:৪০ পিএম

হাজার হাজার শোকার্ত সহকর্মী আর সাধারণ মানুষের অশ্রুসিক্ত বিদায়ী অভিবাদনে সমাহিত হয়েছেন নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যেই বীরোচিত সম্মান জানায় নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ। এসময় বৃষ্টি আর চোখের জল একাকার হয়ে যায়। বিদায়ের পূর্বে তাঁকে মরনোত্তর পদোন্নতি প্রদান করা হয়েছে ফাস্ট গ্রেড ডিটেক্টিভ হিসাবে।

এরআগে ব্রংকসের পার্কচেষ্টার জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেটের গভর্ণর ক্যাথি হকুল, নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস্, পুলিশ কমিশনার জেসিকা টিশ, দিদারুল ইসলামের কর্মস্থল ৪৭ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার আশরাফ জাহাঙ্গীরসহ প্রশাসনিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধি। উপস্থিত ছিলেন ডেমোক্রেট দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানীও। জানাজার পর মরহুমে দিদারুল ইসলামকে নিউজার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়।

পার্কচেষ্টার জামে মসজিদ থেকে নিউইয়র্ক পুলিশ বিভাগের ছয়জন কর্মকর্তা কাঁধে তুলে নেন দিদারুল আলমের মরদেহ। এসময় পেছন পেছন হাঁটেন দিদারুল আলমের ছোট্ট দুই সন্তানসহ পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত সবার মাঝে শোকাতুর আবহ ছড়িয়ে পড়ে।

সন্তান সম্ভবা স্ত্রীর সাথে তৃতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিলেন নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা দুই সন্তানের জনক ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। বৃহস্পতিবার তাঁর জানাজা ও বিদায়ী সম্মান জানানোর আনুষ্ঠানিকতায় সবার মুখে শ্রদ্ধা আর ভালোবাসা উচ্চারিত হয়। এসময় উচ্চারিত হয় বাংলাদেশের নামটিও।

দূরদুরান্ত থেকে ছুটে আসেন শোকার্ত মানুষ-স্বজন।পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য বৃষ্টি উপেক্ষা করে দিদারুল আলমকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। 

সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি ভবনে দায়িত্বরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। এসয় আরো তিন নিহন হয়েছিলেন। দিদারুল আলমের মর্মান্তিক মৃত্যুর পর থেকে জানাজা আয়োজন ও দাফন পর্যন্ত বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার কর্মকর্তা এবং প্রতিটি সদস্য সর্বাত্মক সহযোগী করেন।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.