× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

সতীর্থদের প্রচেষ্টায় গর্বিত আইরিশ অধিনায়ক

অনলাইন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৩ ০৩:২৪ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। জিততে তেমন একটা কষ্ট করতে হয়নি। তবে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি মনে করছেন, তাদেরও সুযোগ ছিল।

বেশ ব্যাটিং সহায়তা মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে রানটা বড় করতে পারলে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দ্রুত আরও দুটি উইকেট নিতে পারলে তাদের জয়ের সম্ভাবনা ছিল বলে ম্যাচ শেষে জানিয়েছেন বালবির্নি। তবে সতীর্থদের প্রচেষ্টায় গর্বিত তিনি। 

বালবির্নি বলেছেন, ‘গতকাল শেষ বেলায় আমরা ভালো দৃঢ়তা দেখিয়েছি। আমরা টেস্ট ক্রিকেট উপভোগ করি, এটা ছিল আমাদের জন্য শেখার ভালো সুযোগ। টস জিতে ব্যাট করে আমাদের আরও কিছু রান করতে হতো। শেষ ইনিংসে আরও কটা উইকেট নিতে পারলে ভিন্ন চিত্র হতে পারতো।’ 

দারুণ ব্যাটিং করা লরকান টাকার, ম্যাকবির্নি ও হ্যারি টেক্টরদের প্রশংসা করেছেন আইরিশ অধিনায়ক, ‘অনেকেই ভালো পারফরম্যান্স করেছে, টাকার সেঞ্চুরি করেছে, টেক্টর দুই ইনিংসে ফিফটি পেয়েছে, ম্যাকবির্নি (বোলিংয়ে) ভালো করেছে। আমরা আমাদের প্রচেষ্টার জন্য গর্বিত হতে পারি।’ 

বাংলাদেশ সিরিজের পর শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সেখানে ভালো করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন বালবির্নি। এছাড়া পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2026 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.